দুই কার্গো এলএনজি কিনছে সরকার
বিএডিসির জন্য সৌদি আরবের কোম্পানি মাদেন থেকে ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে।
সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খোলা বাজার থেকে এলএনজি কেনার বিষয়টি চূড়ান্ত করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান।
তিনি বলেন, পেট্রোবাংলার প্রস্তাবে সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ারের কাছ থেকে চলতি বছরের জন্য ২০তম লটে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনা হবে। এতে প্রতি ইউনিট ১৩ দশমিক ৭৭ ডলার দরে খরচ পড়বে ৫৯৫ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৬৪০ টাকা।
অপরদিকে ২১তম লটে সিঙ্গাপুরের ভিটল এনার্জির কাছ থেকে সমপরিমাণের এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি ইউনিট ১৪ দশমিক ৯৭ ডলার দরে এতে খরচ হবে ৬৪৭ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৪০ টাকা।
বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) জন্য মরক্কোর ওসিপি, এসএ এর কাছ থেকে ৩০ হাজার টন টিএসপি সার ১২৯ কোটি ১০ লাখ ৫ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়। প্রতি টনের দাম ধরা হয়েছে ৩৯৩ ডলার।
বিএডিসির জন্য সৌদি আরবের কোম্পানি মাদেন থেকে ৪০ হাজার টন ডিএপি সারও কেনা হবে। প্রতি টন ৫৪২ ডলার হিসেবে এতে খরচ পড়বে ২৩৭ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
