২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাপপ্রবাহ আরো দুই দিন

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 06:03 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগসহ ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, তা আরো ২ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, পটুয়াখালী জেলাসহ রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

“সারা দেশের তাপমাত্রা আরো ২ দিন পরিবর্তিত থাকবে এবং অতিরিক্ত আর্দ্রতার ফলে অস্বস্তিকর গরম বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে,” বলা হয়েছে পূর্বাভাসে। 

এত আরো বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। 

বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্র ও শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।