২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে ১১ দিনের ছুটি

দুর্গাপূজায় চাকরিজীবীরা শুধু দশমীতে ছুটি পান। তবে এবার সেটি তিন দিন হয়ে যাচ্ছে সাপ্তাহিক ছুটির কারণে।

দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে ১১ দিনের ছুটি
চলছে দুর্গাপূজার প্রস্তুতি। পূজা উপলক্ষে এবার ৮ থেকে ১৭ অক্টোবর বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 05:03 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

ধর্মী উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান টানা ১১ দিন বন্ধ থাকবে এ মাসে। 

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বলছে, দুর্গাপূজা উপলক্ষে ৯ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে স্কুল-কলেজ।

এর মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমী, ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম এবং ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি রয়েছে। 

এরপর ১৮, ১৯ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ২০ অক্টোবর।

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা শুধু দশমীতে ছুটি পান। তবে এবার সেটি তিন দিন হয়ে যাচ্ছে সাপ্তাহিক ছুটির কারণে। 

এ অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দশমীর সরকারি ছুটি থাকবে ১৩ অক্টোবর, রোববার। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।