১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশি পর্যবেক্ষক: ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় দিল ইসি

কে কোন নির্বাচনী এলাকায় পর্যবেক্ষণ করতে চায়, তা জানিয়ে লিখিত আবেদন করার সময় ছিল ২৫ নভেম্বর পর্যন্ত।

দেশি পর্যবেক্ষক: ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় দিল ইসি

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 12:00 AM

Updated : 27 Nov 2023, 11:59 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশি সংস্থাগুলোর আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম মঙ্গলবার জানান, আগ্রহী দেশি সংস্থাগুলো ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে।

নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা কে কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়, তা জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করার সময় ছিল ২৫ নভেম্বর পর্যন্ত।

নির্ধারিত এ সময়ের মধ্যে যারা আবেদন করতে পারেনি, তাদের আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান শরিফুল আলম।

ইতোমধ্যে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্যও আবেদন সময়সীমা বাড়িয়ে ৭ ডিসেম্বর করা হয়েছে। এর ধারাবাহিকতায় দেশি পর্যবেক্ষকদের জন্যও সময় বাড়াল ইসি।

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বরও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। আর ভোট হবে ৭ জানুয়ারি।

পুরনো খবর

পুরানো খবর:

ভোট পর্যবেক্ষণে দেশি সংস্থার আবেদন ২৫ নভেম্বরের মধ্যে

পুরানো খবর:

বিদেশি পর্যবেক্ষক: আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

পুরানো খবর:

নির্বাচন পর্যবেক্ষণে ৩৮ দেশ-সংস্থাকে ইসির আমন্ত্রণ