১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাই কোর্টে ২৩ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

শপথের পর থেকে তারা বিচারক হিসেবে কার্যক্রম শুরু করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 01:42 AM

Updated : 26 Aug 2026, 10:37 AM

হাই কোর্ট বিভাগে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

শপথের পর থেকে তারা বিচারক হিসেবে কার্যক্রম শুরু করবেন।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন–মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শপথের গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য তারা এ নিয়োগ পেয়েছেন।

রীতি অনুযায়ী নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বর্তমানে হাই কোর্ট বিভাগে ৭৮ জন বিচারক রয়েছেন। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে আছেন ছয়জন। 

ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর তিন দিন পর দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

ক্ষমতার এই পালাবদলের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ১০ অগাস্ট পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এর কয়েক ঘণ্টার মধ্যে রাত সাড়ে ৯টার দিকে নতুন প্রধান বিচারপতি হিসেবে হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

ঘটনাবহুল ওই দিনের পর রাতে আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। ছাত্রদের আন্দোলন চলাকালে দুপুরে তারা পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন।

আরও পড়ুন:

নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

আপিল বিভাগে নতুন ৪ বিচারক

পদ ছাড়তে হল প্রধান বিচারপতিকেও

আপিল বিভাগের ৫ বিচারপতির পদত্যাগ