আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হলেন সাইমুম রেজা
তিনি সহকারী অ্যটর্নি জেনারেলের পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর পদে মো. সাইমুম রেজা তালুকদারকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
“দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ( ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ এর সেকশন ৭ (১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ প্রদান করা হলো,” প্রজ্ঞাপনে বলা হয়েছে।
তিনি সহকারী অ্যটর্নি জেনারেলের পদমর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
