বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান
কোরিয়ার শিল্পীরা সেখানে তাদের ঐতিহ্যবাহী ও প্রকৃতি নির্ভর ১০টি পরিবেশনা উপস্থাপন করেন; পাশাপাশি ছিল বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় কোরিয়া দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরিয়ার শিল্পীরা সেখানে তাদের ঐতিহ্যবাহী ও প্রকৃতি নির্ভর ১০টি পরিবেশনা উপস্থাপন করেন। পাশাপাশি ছিল বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। আলোচনা পর্বে শুরুতেই বক্তব্য দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অন্যদের মধ্যে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বক্তব্য দেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
