১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংবিধান সংস্কার: জনমত জানতে ওয়েবসাইট চালু

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এ সুযোগ থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 06:16 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

দেশের সংবিধান সংস্কারে নাগরিকদের প্রস্তাব ও মতামত জানাতে ওয়েবসাইট চালু করেছে সরকার গঠিত এ সংক্রান্ত কমিশন।

মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (http://crc.legislativediv.gov.bd ) ৫ নভেম্বর থেকে চালু হয়েছে।

সংবিধান সংস্কার কমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও প্রস্তাব জানাতে পারবেন। 

আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এ ওয়েবসাইটে মতামত জানানোর সুযোগ থাকছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইটে পরিচয় গোপন রেখেও মতামত প্রদানের সুযোগ রয়েছে।

এ ওয়েবসাইটের মাধ্যমে কমিশন পরিচিতি, নোটিস বোর্ডে কমিশনের সাম্প্রতিক তথ্য, অংশীজনের প্রস্তাব, কমিশনের প্রতিবেদন, যোগাযোগের ঠিকানা ও গুরুত্বপূর্ণ লিংক পাওয়া যাবে। 

এর আগে রোববার সংবাদ সম্মেলন করে এই উদ্যোগের কথা তুলে ধরেছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ।