পুরাতন রমনা থানার সামনে হাতবোমা বিস্ফোরণ
বাইকে আসা দুইজন একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ঢাকার বেইলি রোড এলাকায় পুরাতন রমনা থানার সামনের সড়কে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে তথ্য দিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম।
তিনি বলেন, “বাইকে আসা দুইজন একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের তথ্য নেই।”
পুলিশের এই কর্মকর্তা বলেন, জড়িতদের শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ভিডিও পর্যালোচনা করছে।
