২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দায়িত্বে ফের মনিরুল-আসাদুজ্জামান

সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 01:32 AM

Updated : 08 Jan 2023, 01:32 AM

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এক বছর মেয়াদের এ কমিটিতে সভাপতি হিসেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পুনরায় নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুনর্নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অভিনন্দন জানিয়েছেন।