১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এনআইডি সংশোধন: ‘অনৈতিক কাজে জড়িত’ ছয় কর্মীকে অব্যাহতি

তাদের অব্যাহতি দিয়ে বৃহস্পতিবার আলাদা আদেশ জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 10:31 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ঘিরে ‘অনৈতিক কাজে জড়িত’ থাকার প্রমাণ মেলায় আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের ছয় কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাদের অব্যাহতি দিয়ে বৃহস্পতিবার দুটি আদেশ জারি করা হয়েছে।

এই ছয়জন হলেন- ডেটা এন্ট্রি অপারেটর মাহবুবুর রহমান, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. বুলবুল আহমেদ, মো. সজীব আহমেদ ও অফিস সহায়ক মো. নুরুজ্জামান, মো. জুলফিকার আলী, সরদার আবুল কালাম পাভেল।

আইডিইএ দ্বিতীয় পর্যায় প্রকল্পের সে পৃথক আদেশে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং এ সংক্রান্ত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে ‘জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায়’ তাদের প্রকল্পের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সবশেষ জানুয়ারিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে ভোটার করার প্রমাণ পাওয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে বরখাস্ত করা হয়েছিল।

আরও পড়ুন:

'দুই হাজারের বেশি' এনআইডি বানিয়ে দিয়েছে জালিয়াত চক্র