২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি, উপজেলা, পৌরসভার বিভিন্ন পদে ভোট বৃহস্পতিবার

স্থানীয় সরকারের এসব নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি শেষ করেছে ইসি।

ইউপি, উপজেলা, পৌরসভার বিভিন্ন পদে ভোট বৃহস্পতিবার

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2023, 10:43 AM

Updated : 15 Mar 2023, 10:43 AM

দেশের শতাধিক ইউনিয়ন পরিষদ, কয়েকটি পৌরসভা ও উপজেলায় সাধারণ ও উপনির্বাচন হবে বৃহস্পতিবার।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজামান জানান, স্থানীয় সরকারের এসব নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৪৬টি ইউপিতে সাধারণ নির্বাচন, ৭০টি ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপনির্বাচন, তিনটি পৌরসভায় সাধারণ এবং ছয়টিতে বিভিন্ন পদে উপনির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ ও দুইটিতে উপনির্বাচন হবে।

যে ৪৬ ইউপিতে সাধারণ নির্বাচন

সিলেটের ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ; সিলেট সদরের খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার; মেহেরপুরের সদরের আমদহ; গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর; বরগুনার তালতলীর শারিকখালী; পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ; চুয়াডাঙ্গার জীবননগরের উথলী, কেডিকে, মনোহরপুর, বাঁকা, হাসাদহ ও রায়পুর; আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস; টাঙ্গাইলের ঘাটাইালের সাগরদিঘী; গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী; নরসিংদী সদরের মহিষাশুড়া ও নুরালাপুর; ফরিদপুর সদরের ঈশানগোপালপুর, চরমাধবদিয়া, নর্থচ্যানেল, আলিয়াবাদ, ডিক্রীরচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী ও গেরদা; কুমিল্লার বরুড়ার শিলমুড়ি (দক্ষিণ) ও শিলমুড়ি (উত্তর); দাউদকান্দির বারপাড়া; লক্ষ্মীপুরের রামগতির চর আলগী; এবং চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম। 

উপজেলা

কুমিল্লার লালমাই উপজেলায় সাধারণ নির্বাচন হবে। আর চট্টগ্রামের বোয়ালখালী ও বরগুনার আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে।

একই দিন ভোটের কথা থাকলেও পিরোজপুরের নাজিরপুর, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও নরসিংদীর রায়পুরায় চেয়াম্যান পদের উপনির্বাচনে একক প্রার্থী ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পৌরসভা

চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা ও ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় সাধারণ নির্বাচন হবে বৃহস্পতিবার।

পুরনো খবর:

মধ্য মার্চে স্থানীয় সরকারের বিভিন্ন পদে ভোট

এছাড়া নয়টি পৌরসভায় মেয়র ও অন্যান্য পদে ভোট হওয়ার কথা থাকলেও চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় মেয়র পদে এবং ফেনীর ফেনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও মাদারীপুরের মাদারীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, রংপুরের বদরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।