- লাইভ সমাপ্ত
- ‘এখনই প্রতিক্রিয়া’ জানাবেন না তৌফিক
- ‘স্বপ্নের ক্যাম্পাস’ গড়তে চান ইব্রাহীম
- ভোট পুনর্গণনা হবে দুটি হল সংসদে
- ২৬ পদের ২৪টি শিবিরের
- এজিএস ছাত্রদলের
- চাকসুর ভিপি-জিএস শিবিরের
- ১২ ঘণ্টা পর আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু
- কারচুপির অভিযোগ, উপ-উপাচার্য অবরুদ্ধের পর মুক্ত
- আলাওল হলে রনি ৩৯৩, হৃদয় ২৫২
- শিবিরের ভিপি-জিএস প্রার্থী এগিয়ে শাহজালালেও
- সোহরাওয়ার্দীতেও ছাত্রশিবির এগিয়ে
- খালেদা জিয়া হলে রনি ১৬২২, হৃদয় ৩৩০
- শামসুন নাহার বিপুল ভোটে এগিয়ে শিবিরের রনি
- ফয়জুন্নেসায় ছাত্রদলের ভিপি প্রার্থী এগিয়ে
- চবি গেইটে ইটের আঘাতে পুলিশ কর্মকর্তা আহত
- এফ রহমান হলে ছাত্রশিবির এগিয়ে
- আব্দুর রব হলের ভিপি বোরহান, জিএস মনির
- অতীশ দীপঙ্করে ছাত্রদলের ভিপি-জিএস এগিয়ে
- সূর্য সেন হলে চাকসুর ভিপি পদে এগিয়ে ছাত্রদলের হৃদয়
- শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদে কার অবস্থান কত
- দুই প্লাটুন বিজিবি মোতায়েন
- ভোট বর্জন করবে না ছাত্রদল, তবে ফল নাও মানতে পারে
- চলছে ভোট গণনা
- কলা ভবন ঘিরে ছাত্রদল-শিবির উত্তেজনা
- ৮ অভিযোগ তুলে তদন্ত চাইল ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’
- অনিয়মের একগুচ্ছ অভিযোগ ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের
- অনিয়মের অভিযোগ দ্রোহ পরিষদের
- ১৪ অভিযোগ তুলে ভোট বর্জন ইনসানিয়াত বিপ্লবের
- ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি
- কেন্দ্রে লাইন, ৪টার পরেও চলছে ভোটগ্রহণ
- কোন কেন্দ্রে কত ভোট পড়ল
- ‘বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’
- ৪টার মধ্যে কেন্দ্রের চৌহদ্দিতে থাকলেই ভোটগ্রহণ: অধ্যাপক মনির
- ‘ইসি থেকে চকবাজার, কোথাও অমোচনীয় কালি মেলেনি’
- দৃষ্টিহীনদের ভোটগ্রহণে ২ ঘণ্টা বিলম্ব
- আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের তৌফিক
- ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগ শিবির-ছাত্রদলের
- দুই অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
- চাকসু ভোট যেমন চলছে
- কোন হল সংসদে কত প্রার্থী
- জয়-পরাজয় যাই হোক, ফল মেনে নেব: শিবিরের জিএস প্রার্থী
- ‘প্রথম ভোটের’ উচ্ছ্বাস চাকসুতে
- চাকসুর কোন পদে কত প্রার্থী
- কখন জানা যাবে চাকসু ভোটের ফল
- চাকসু হবে জাতীয় নির্বাচনের ‘রিহার্সাল’: উপাচার্য
- নিরাপত্তার চাদরে ঢাকা ক্যাম্পাস
- কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন
- ৩০ মিনিট বিলম্বে ভোট শুরু
- ‘এটাই আমার প্রথম ভোট’
- ভোট করছে ১৩টি প্যানেল
- আগে যারা নেতৃত্বে ছিলেন
- যেভাবে ভোটদান
- কোথায় কোন কেন্দ্র
- উৎসবের জন্য উন্মুক্ত শিক্ষার্থীরা
- কার প্রতিদ্বন্দ্বী কে
- ভোটগ্রহণ ও গণনা যেভাবে
- চলাচলে বিধিনিষেধ
- সবশেষ ভোটে কী ফল হয়েছিল?
- ভোট তথ্য
- লাইভ শুরু
16 Oct 2025, 08:27 AM
লাইভ সমাপ্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খবর নিয়ে আমাদের লাইভ ব্লগের এখানেই সমাপ্তি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের নতুন লাইভ ব্লগ। আমন্ত্রণ রইল।
16 Oct 2025, 07:00 AM
‘এখনই প্রতিক্রিয়া’ জানাবেন না তৌফিক
চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে কেবল এজিএস পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।
এজিএস পদে জয়ী আইয়ুবুর রহমান তৌফিকের কাছেও প্রতিক্রিয়া জানতে চেয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তিনি বলেছেন, ‘এখনই কোনো প্রতিক্রিয়া’ তিনি জানাতে চান না।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানাবেন তিনি।
এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন সাত হাজার ১৪ ভোট। ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না ৫ পেয়েছেন ৪৫ ভোট।
16 Oct 2025, 06:35 AM
‘স্বপ্নের ক্যাম্পাস’ গড়তে চান ইব্রাহীম
ফল ঘোষণার পর সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে এসে ভিপি পদে জয় পাওয়া ইসলামী ছাত্রশিবিরের ইব্রাহীম হোসেন রনি বলেন, “আমরা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই।
“নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে চাকসু পরিচালনা করতে।”
তিনি বলেন, “চাকসু কতটা নেতৃত্ব তৈরি করবে বা চাকসু আমাকে কতটুকু লাভবান করবে, তার চেয়ে বড় কথা হলো, চাকসু শিক্ষার্থীদের উপকারে আসছে কিনা।
“আমি বলতে চাই, আমরা যদি কখনও পথ ভুলে যাই, কখনো কোনো ত্রুটি-বিচ্যুতি আপনাদের মনে হয়, আপনারা অবশ্যই আমাদের পরামর্শ দেবেন।”
ইব্রাহিম বলেন, “আমাদের যে দুজন ভাই শহীদ হয়েছেন, তাদের স্মৃতি বিজড়িত এই ক্যাম্পাসকে যেন সম্পূর্ণভাবে তাদের স্বপ্নের মতো করে সাজাতে পারি, ক্যাম্পাসের সমস্যাগুলো সমাধানের জন্য যেন আমরা কাজ করে যেতে পারি।”
16 Oct 2025, 05:43 AM
ভোট পুনর্গণনা হবে দুটি হল সংসদে
দুটি হল সংসদের ভোট পুনরায় গণনার সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন চাকসু ও হল সংসদ নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
তিনি বলেন, কিছু শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে এ দুটি হলের ভোট আবার গণনা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তবে কেন্দ্রীয় সংসদের ফল নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান আরিফুল হক।
16 Oct 2025, 05:32 AM
২৬ পদের ২৪টি শিবিরের
চাকসু নির্বাচনের ২৬টি পদের মধ্যে এজিএস ও সহ খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক ছাড়া বাকি ২৪টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল।
এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন সাত হাজার ১৪ ভোট। ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না ৫ পেয়েছেন ৪৫ ভোট।
এক নজরে চাকসু ভোটের ফল
ভিপি: ইব্রাহিম হোসেন রনি
জিএস: সাঈদ বিন হাবিব
এজিএস: আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল)
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন
সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: তামান্না মাহবুব স্মৃতি (বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য)
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম ওরফে হারেস মাতাব্বর
সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসাইন
দপ্তর সম্পাদক: আবদুল্লাহ আল নোমান
সহ-দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত
ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা
সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদাউস রিতা
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাহবুবুর রহমান
গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন
সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক: তাহসিনা রহমান
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: আফনান হাসান ইমরান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: মোনায়েম শরীফ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান সোহান
যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক: মো. ইসহাক ভূঁঞা
সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক: ওবাইদুল সালমান
আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: ফজলে রাব্বি তৌহিদ
পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: মাসুম বিল্লাহ
পাঁচ নির্বাহী সদস্য হলেন—
১. জান্নাতুল ফেরদাউস সানজিদা
২. আদনান শরীফ
৩. আকাশ দাশ
৪. সালমান ফারসী
৫. সোহানুর রহমান
16 Oct 2025, 05:22 AM
এজিএস ছাত্রদলের
আইয়ুবুর রহমান তৌফিক
এজিএস ও সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ছাড়া সব পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট।
এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন সাত হাজার ১৪ ভোট, ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।
সহক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন স্যাড ও ছাত্র ফেডারেশন সমর্থিত ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী তামান্না মাহফুজ স্মৃতি।
16 Oct 2025, 05:11 AM
চাকসুর ভিপি-জিএস শিবিরের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে বড় ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির; প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে হেরে গেছে ছাত্রদল।
ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব বিপুল ভোটে জয়ী হয়েছেন।
বুধবারের নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের এ দুই শীর্ষ পদে তাদের প্রতিদ্ব্ন্দ্বী ছিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন।
ভিপি পদে রনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট। ছাত্রদলের হৃদয় ভোট পেয়েছেন ৪ হাজার ৩৭৪টি।
জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। ছাত্রদলের শাফায়েতের বাক্সে ভোট পড়ে ২ হাজার ৭২৪টি।
এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জয়ের ধারা বহাল রাখল ছাত্রশিবির।
ভোট গণনা শেষের ১২ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে হল ভর্তি প্রার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ভোর পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফল ঘোষণা করেন।
16 Oct 2025, 04:44 AM
১২ ঘণ্টা পর আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু
দিনভর ভোটগ্রহণের পর গভীর রাতে বাণিজ্য অনুষদের মিলনায়তনে ফল ঘোষণা শুরু করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।
তিনি চাকসুর পাঁচ কার্যনির্বাহী সদস্যের নাম ঘোষণার মধ্য দিয়ে ফল ঘোষণা শুরু করেন।
এ সময় উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী, রিটার্নিং কর্মকর্তা ও বিভিন্ন অনুষদের ডিনরা মঞ্চে উপস্থিত ছিলেন।
হল ভর্তি প্রার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে রাত সাড়ে ৪টার পরে প্রধান নির্বাচন কমিশনার সেখানে আসেন। পরে ফল ঘোষণার প্রক্রিয়া শুরু করেন এর আগে পাঁচটি কেন্দ্রে অনানুষ্ঠানিকভাবে হলগুলোর ফল ঘোষণা করা হয়। তাতে ভিপি ও জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থীদের বড় ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়।
16 Oct 2025, 03:50 AM
কারচুপির অভিযোগ, উপ-উপাচার্য অবরুদ্ধের পর মুক্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হল সংসদে ভোট কারচুপির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাত সোয়া ৩টার দিকে বাসায় ফেরেন তিনি।
বুধবার রাত ১টার দিকে সোহরাওয়ার্দী হল সংসদে ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থীকে কারচুপির মাধ্যমে ফেল করার অভিযোগ তোলেন সংগঠনটি। পরে তারা প্রকৌশল অনুষদের (আইটি বিল্ডিং) ৩১২ নম্বর কক্ষের ভোট পুনরায় গণনার দাবি জানান।
রাত আড়াইটার দিকে পুলিশ এসে উপ-উপাচার্যকে প্রকৌশল অনুষদ থেকে বের করে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ভবনের ফটক থেকে বের করতেই আবার পথ আটকায় ছাত্রদল নেতাকর্মীরা।
ছাত্রদলের অভিযোগ, সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি প্রার্থী জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তাকে এক হাজার ২০৩ ভোট দেওয়া হয়েছে, এই পদে ছাত্রশিবির সমর্থিত নেয়ামত উল্লাহ পেয়েছেন এক হাজার ২০৬ ভোট।
রাত সোয়া ৩টার দিকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলাফল ঘোষণা শেষে চলে যাওয়ার পথে একদল শিক্ষার্থী তার পথ আটকে দেন। তারা সোহরাওয়ার্দী হল সংসদে ৩১২ নম্বর কক্ষের ভোট আবার গণনার দাবি করেছেন।
এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে তারা মানেননি। পরে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের পর তিনি বাসায় চলে যান।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাকসুতে ভোট গ্রহণ হয়।
শুরুতে আধা ঘণ্টার বিলম্ব হলেও ভোট গ্রহণের সময় কোনো অপ্রীতিকর ঘটনা বা বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। কিন্তু ভোটের সময় অমোচনীয় কালি ব্যবহার, বিলম্বে ভোট শুরু হওয়া, স্বাক্ষর ছাড়া ব্যালটে ভোট দেওয়া, কেন্দ্রে ঢুকে প্রচারণা চালানোর মত নানা অভিযোগ আসতে থাকে।
ভোট শেষে কয়েকটি প্যানেল নানা অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে। আর ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্যানেল ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’।
16 Oct 2025, 03:44 AM
আলাওল হলে রনি ৩৯৩, হৃদয় ২৫২
চাকসু নির্বাচনের ভিপি পদে আলাওল হলে ছাত্রশিবিরের ইব্রাহীম রনি ৩৯৩ ভোট পেয়েছেন।
এই হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় পেয়েছেন ২৫২ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৩৯৩ ভোট; আর ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২০০ ভোট।
এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৪৭১ ভোট পেয়েছেন। ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ২২৫ ভোট।
এ নিয়ে নয়টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিক ফল পাওয়া গেল।
এতে ভিপি ও জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছে।
নয়টি হল ও একটি হোস্টেলে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি ভোট পেয়েছেন ৭ হাজার ৬১০টি। ছাত্রদলের ভিপি প্রার্থী হৃদয় পেয়েছেন ২ হাজার ৮৮৬ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের হাবিবের বাক্সে ভোট পড়েছে ৪ হাজার ৬৯৭টি। ছাত্রদলের সাফায়েত ভোট পেয়েছেন ১ হাজার ৭৮৯টি।
রাত ৪টার সময় এ প্রতিবেদন লেখার সময় ৫টি হলের ফল ঘোষণা বাকি ছিল। এগুলো হলো- শাহ আমানত হল, শহীদ আবদুর রব হল, প্রীতিলতা হল, বিজয় ২৪ হল ও শহীদ ফরহাদ হোসেন হল।
16 Oct 2025, 03:33 AM
শিবিরের ভিপি-জিএস প্রার্থী এগিয়ে শাহজালালেও
বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ছাত্রশিবিরের ইব্রাহীম রনি ৭৭১ ভোট পেয়েছেন।
ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় পেয়েছেন ৪৮১ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব ৭৮০ পেয়েছেন। ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২৮৫ ভোট।
এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৫৭৯ ভোট। ৭৮৩ ভোট পেয়েছেন ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না।
16 Oct 2025, 03:12 AM
সোহরাওয়ার্দীতেও ছাত্রশিবির এগিয়ে
বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় ৬৮০ ভোট পেয়েছেন।
এই হলে ছাত্রশিবিরের ইব্রাহীম রনি পেয়েছেন ১ হাজার ৪৮৮ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব ১ হাজার ৪০৪, ছাত্রদলের মো. শাফায়েত হোসেন ৪৫৮ ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৯৬৮ ভোট পেয়েছেন। ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।
16 Oct 2025, 03:08 AM
খালেদা জিয়া হলে রনি ১৬২২, হৃদয় ৩৩০
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় ৩০৩ ভোট পেয়েছেন।
ইসলামী ছাত্রশিবিরের ইব্রাহীম রনি পেয়েছেন এক হাজার ৬২২ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব ৬৮১ ভোট পেয়েছেন। ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ১৪৬ ভোট।
এজিএস পদে ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ৫৩৬ ভোট পেয়েছেন। ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৩৭৬ ভোট।
বৃহস্পতিবার রাত সোয়া ২টায় সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এনায়েত উল্লাহ পাটোয়ারি এ ফল ঘোষণা করেন।
16 Oct 2025, 03:04 AM
শামসুন নাহার বিপুল ভোটে এগিয়ে শিবিরের রনি
বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে চাকুস নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় পেয়েছেন ২২৮ ভোট।
একই পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী ইব্রাহীম রনি পেয়েছেন এক হাজার ৪৯৬ ভোট।
এই হলে জিএস পদে ছাত্র শিবিরের সাঈদ বিন হাবিব ৫৩৮ ভোট পেয়েছেন। ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ১২২ ভোট পেয়েছেন।
এ হলেও ছাত্রদলের এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক এগিয়ে আছেন। তার ভোট ৩৯৩টি। আর ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৩০৪ ভোট।
16 Oct 2025, 02:58 AM
ফয়জুন্নেসায় ছাত্রদলের ভিপি প্রার্থী এগিয়ে
ফলের অপেক্ষায় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা।
নওয়াব ফয়জুন্নেসা হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় ২৯১ ভোট পেয়েছেন।
একই পদে ছাত্রশিবিরের ইব্রাহীম রনি পেয়েছেন ২১২ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব ২৬৪ ভোট পেয়েছেন, ছাত্রদলের মো. শাফায়েত হোসেন ১১৭ ভোট পেয়েছেন।
এ হলে এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক ৩৪৩ ভোট এবং ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১৩১ ভোট।
16 Oct 2025, 02:49 AM
চবি গেইটে ইটের আঘাতে পুলিশ কর্মকর্তা আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় জড়ো হওয়া জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের নিবৃত্ত করতে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।
বুধবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে নাগাদ স্থানীয় জামায়াত এবং বিএনপির অন্তত শতাধিক নেতাকর্মী অবস্থান নেন। পরে ১১টা নাগাদ পুলিশ তাদের বুঝিয়ে নিবৃত্ত করতে গেলে এক পর্যায়ে ইট এসে মাথায় লাগে।”
আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে তার মাথায় দুটি সেলাই দিতে হয়। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে বিশ্রাম নিচ্ছেন।
16 Oct 2025, 02:48 AM
এফ রহমান হলে ছাত্রশিবির এগিয়ে
এফ রহমান হলে ভিপি ও জিএস পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী।
এ হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় ২২৬, ছাত্র শিবিরের ইব্রাহীম রনি এক হাজার ৩৮১ ভোট পেয়েছেন।
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব ৩৫১, ছাত্রদলের মো. শাফায়েত হোসেন ২২০ ভোট পেয়েছেন।
এদিকে এ হলটিতে ছাত্রদলের এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক এগিয়ে আছেন, তার প্রাপ্ত ভোট ৪৪২। ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ২৩১ ভোট।
16 Oct 2025, 02:12 AM
আব্দুর রব হলের ভিপি বোরহান, জিএস মনির
শহীদ আবদুর রব হল সংসদের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে।
হলের ভিপি নির্বাচিত হয়েছেন বোরহান উদ্দিন, জিএস মনির হোসেন এবং এজিএস নির্বাচিত হয়েছেন মো. আবু বক্কর ।
নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।
ভিপি পদে বোরহান ৭২২ ভোট, জিএস পদে মনির হোসেন ৬৬৭ ভোট এবং এজিএস পদে ৪৩৫ ভোট পেয়েছেন আবু বক্কর।
এ হলে মোট ভোটার সংখ্যা এক হাজার ৭৭৫ জন।
16 Oct 2025, 12:39 AM
অতীশ দীপঙ্করে ছাত্রদলের ভিপি-জিএস এগিয়ে
চাকসু নির্বাচনে অতীশ দীপঙ্কর হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় ২২৩ ভোট পেয়েছেন। এই হলে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি পেয়েছেন ৯০ ভোট।
জিএস পদে ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ১৬৪ ভোট। ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।
এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ২৬৬ ও ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৪৫ ভোট।
এ নিয়ে দুটি হল ও একটি হোস্টেলের ফল ঘোষণা করা হলো। এগুলোতে ছাত্রদলের ভিপি প্রার্থী পেয়েছেন ৩৯৮ ভোট। ইব্রাহীম রনি পেয়েছেন ২৪৭ ভোট।
আর জিএস পদে ছাত্রদলের শাফায়েত পেয়েছেন ২৪১ ভোট। ২৮৬ ভোট পেয়েছেন ছাত্রশিবিরের হাবিব।
15 Oct 2025, 11:12 PM
সূর্য সেন হলে চাকসুর ভিপি পদে এগিয়ে ছাত্রদলের হৃদয়
চাকসু নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১৪১ ভোট।
এ পদে ছাত্রশিবিরের ইব্রাহীম রনি পেয়েছেন ১৩০ ভোট।
জিএস পদে অবশ্য ছাত্রদলের চেয়ে ছাত্রশিবিরের প্রার্থী বেশি ভোট পেয়েছেন এ পদে ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ৫৩ ভোট। ১৭৫ ভোট পেয়েছেন ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব।
এছাড়া সূর্য সেন হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন মো. তাজিম ইবনে হাবিব। আর জিএস পদে জয় পেয়েছেন সাদমান আল তাছিন। শাখাওয়াত হোসেন বিজয়ী হয়েছেন এজিএস পদে।
নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।
ভিপি পদে তাজিম ১৮২, জিএস পদে তাছিন ১৪৪ এবং এজিএস পদে ১৯০ ভোট পেয়েছেন শাখাওয়াত।
ফরেস্ট্রি অ্যান্ড এনবায়নমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ এ হলে মোট ভোটার সংখ্যা ৫১৬ জন।
15 Oct 2025, 09:54 PM
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদে কার অবস্থান কত
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল ছাত্র সংসদ নির্বাচনে ১৫৪ জন ভোটারের মধ্যে ১২৪ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
তার দেওয়া তথ্য অনুযায়ী ভোটের ফল নিম্নরূপ—
|
ছাত্র সংগঠন |
প্যানেল |
ভিপি |
প্রাপ্ত ভোট |
জিএস |
প্রাপ্ত ভোট |
|
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল |
- |
সাজ্জাদ হোসেন হৃদয় |
৩৪ |
শাফায়াত |
২৪ |
|
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |
সম্প্রীতির শিক্ষার্থী জোট |
ইব্রাহিম হোসেন রনি |
২৭ |
সাঈদ বিন হাবিব |
২৮ |
|
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল ( বিএমএসসি), বাংলাদেশ বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, নারী অঙ্গন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ) |
বৈচিত্রের ঐক্য |
ধ্রুব বড়ুয়া |
২৬ |
সুদর্শন চাকমা |
২৯ |
15 Oct 2025, 09:54 PM
দুই প্লাটুন বিজিবি মোতায়েন
চাকসু নির্বাচনের ভোট গণনার মধ্যে ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, “চাকসু নির্বাচন শেষে ভোট গণনা চলছে, নিরবচ্ছিন্নভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”
এর আগে নতুন কলা ভবন চত্বরের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, ওই কেন্দ্রের বাইরে থাকা এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার শুরু হয়।
ছাত্রদলের অভিযোগ, ভোটে কারচুপি করতে স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। আর পাল্টায় ছাত্রশিবিরের অভিযোগ, নির্বাচনকে বানচাল করতে ছাত্রদল এলইডি স্ক্রিনের তার ছিঁড়ে দিয়ে এই ধরনের ঘটনার সৃষ্টি করছে।
ক্যাম্পাস এলাকার ‘নিরাপত্তা নিশ্চিতের’ জন্য বিজিবি সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে বাহিনীটির বার্তায়।
15 Oct 2025, 08:58 PM
ভোট বর্জন করবে না ছাত্রদল, তবে ফল নাও মানতে পারে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (চাকসু) নির্বাচনকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরলেও জাতীয়তাবাদী ছাত্রদল বলছে, তারা ভোট বর্জন করবে না।
ভোট শেষের ঘণ্টা তিনেক পরে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে নির্বাচনকে ঘিরে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নেতারা।
তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন দায়িত্ব পালনে গাফিলতি করেছে। অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বরং ‘দেখছি’ বলেই দায় এড়িয়ে গেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছিলেন ডাকসু ও জাকসু থেকে শিক্ষা নিয়ে চাকসুর নির্বাচন অনন্য উদাহরণ তৈরি করবে।
“কিন্তু আমরা দেখলাম প্রতিটি পদে পদে অনিয়ম কারচুপি ঘটেছে। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিল।”
ভোটকেন্দ্রে প্রচার ও ‘স্লিপ বিতরণ’, সই সিগনেচারবিহীন ব্যালট ও এলইডি স্ক্রিন বন্ধ থাকা, বহিরাগতদের উপস্থিতি–ইত্যাদি বিষয় নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল নেতারা।
ভোট বর্জন না করলেও ছাত্রদল যে ফলাফল প্রত্যাখ্যান করতে পারে, সেই ইংগিতে দিয়ে এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “আমরা শিক্ষার্থীদের ভোটাধিকার নিয়ে নির্বাচন করতে এসেছি। কিন্তু যেখানে অনিয়ম, পক্ষপাত আর বহিরাগত হস্তক্ষেপ—সেখানে ফলাফল গ্রহণ করা মানে অন্যায়ের বৈধতা দেওয়া।”
15 Oct 2025, 07:51 PM
চলছে ভোট গণনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে কক্ষ ভেদে ভোট শেষ হতে সাড়ে ৪টা বেজে যায়। এরপর ভোট গণনার প্রস্তুতি সারতে লেগে যায় সন্ধ্যা। তারপর পাঁচ ভবনেই ভোট গণনার স্ক্যানিং হচ্ছে ইমেজ আকারে।
সেই ইমেজকে দুইটি প্যারালাল স্ক্যানিং করা হচ্ছে। নির্বাচনে দায়িত্ব প্রাপ্তরা ভোট গণনা করবেন, তাদের বাইরে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রোগ্রামার আলাদাভাবে গণনা করবেন। দুটি মিলে গেলে ভোটের ফল কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে।
15 Oct 2025, 07:33 PM
কলা ভবন ঘিরে ছাত্রদল-শিবির উত্তেজনা
নতুন কলা ভবন চত্বরের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক উত্তম সেন গুপ্ত জানান, ওই কেন্দ্রের বাইরে থাকা এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার শুরু হয়।
এবারের চাকসু ভোটে প্রতিটি ভোট কেন্দ্রের ভিতরে স্থাপিত সিসি ক্যামরায় ধারণ করা চিত্র সরাসরি সম্প্রচারে কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে।
ছাত্রদলের অভিযোগ, ভোটে কারচুপি করতে স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। আর পাল্টায় ছাত্রশিবিরের অভিযোগ, নির্বাচনকে বানচাল করতে ছাত্রদল এলইডি স্ক্রিনের তার ছিঁড়ে দিয়ে এই ধরনের ঘটনার সৃষ্টি করছে।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাকসুতে ভোট গ্রহণ হয়।
শুরুতে আধা ঘণ্টার বিলম্ব হলেও ভোট গ্রহণের সময় কোনো অপ্রীতিকর ঘটনা বা বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। কিন্তু ভোটের সময় অমোচনীয় কালি ব্যবহার, বিলম্বে ভোট শুরু হওয়া, স্বাক্ষর ছাড়া ব্যালটে ভোট দেওয়া, কেন্দ্রে ঢুকে প্রচারণা চালানোর মত নানা অভিযোগ আসতে থাকে। ভোট শেষে কয়েকটি প্যানেল নানা অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে। আর ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্যানেল ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’।
15 Oct 2025, 07:03 PM
৮ অভিযোগ তুলে তদন্ত চাইল ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণের পরে প্রশাসনের ‘একপেশে আচরণ’, স্বাক্ষরবিহীন ব্যালট বাক্সে ঢোকানোসহ আটটি অভিযোগ তুলেছে সুফিবাদ আদর্শে বিশ্বাসী প্যানেল ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।
এ প্যানেলের ভিপি প্রার্থী ফরহাদুল ইসলাম বুধবার বিকালে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে করে বলেছেন, নির্বাচনে অনিয়মসহ আটটি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন। তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত চান।
“নির্বাচনের কিছু অনিয়মের বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে আটটি বিষয় বলেছি। দীর্ঘদিন পর আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন আয়োজন করায় আমরা মনে করেছিলাম, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতির ভিন্নতা আসবে। গুণগত মান পরিবর্তন হবে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে সবার মাঝে বৈষম্যহীন মানসিকতা সৃষ্টি হবে। সব জায়গায় স্বচ্ছতা ফিরে আসবে।”
চাকসু নির্বাচনের শুরুতে সর্বস্তরের শিক্ষার্থীদের সরব উপস্থিতি থাকলেও প্রশাসনের ‘একপেশে আচরণ, বিভিন্ন প্রার্থীর শৃঙ্খলা লঙ্ঘন’ করাসহ বিভিন্ন আপত্তিকর বিষয় উঠে এসেছে, যা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেন তিনি।
ফরহাদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরবিহীন ২০টি ব্যালট পেপার বাক্সে প্রবেশ করানো হয়েছে। দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তাদের জানানোসহ মিডিয়ায় প্রতিবেদন প্রকাশ হওয়া সত্ত্বেও প্রশাসন কোনোধরনের ব্যবস্থা নেয়নি।”
ফরহাদুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জেনেছি পানি দিলেই মুছে যাচ্ছে অমোচনীয় কালি। এটা প্রশাসনের উদ্দেশ্যমূলক গাফিলতি। অনেকের মত আমরাও এই বিষয়টি জাল ভোট কান্ডে ব্যবহার হওয়ার সমূহ আশঙ্কা প্রকাশ করছি।”
ভোটকেন্দ্রের গোপন বুথে উদ্দেশ্যমূলকভাবে ছাপানো প্যানেল রেখে আসার অভিযোগ অসংখ্য ভোটাররা করেছে মন্তব্য করে তিনি বলেন, “প্রিজাইডিং অফিসাররা এ ঘটনা জানার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি।
“আমাদের প্যানেলভুক্ত একজন প্রার্থীর দেওয়া তথ্য মতে, বিবিএ ফ্যাকাল্টি ভবনের ৩৩৫ নম্বর রুমে আগে ভোট দেওয়া একজনের আইডি কার্ড নিয়ে আরেকজন ভোট দেওয়ার চেষ্টা করেছে। অনেকগুলো ভোট গ্রহণ কক্ষে ভোটারদের ব্যালট পেপার দেওয়ার পর স্বাক্ষর গ্রহণ করা হয়নি।”
সব প্যানেলের জন্য অনুমোদিত পর্যবেক্ষক তালিকা দেওয়া হলেও ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের জন্য কোনো পর্যবেক্ষক কার্ড দেওয়া হয়নি দাবি করে একে ‘বিমাতাসুলভ আচরণ’ বলে বর্ণনা করেন এই ভিপি পদপ্রার্থী।
ফরহাদুল বলেন, “আইটি ভবনের ৩০৯ নম্বর ভোট কক্ষের সামনে রাখা টেবিলে একটি নির্দিষ্ট প্যানেলের লিফলেট রাখা ভোটারদের প্রভাবিত করা, আইটি ভবন, চাকসু ভবন হৃদয় চন্দ্র তরুয়া ভবনের সামনে অন্য একটি প্যানেলের ক্যাম্প বসানো হয়েছে; যা আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন।
“প্রার্থীদের বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে সাক্ষাৎকার দেওয়ার সময় বাধা দিয়েছেন এবং আমার সাথে প্রশাসনিক কর্মকর্তারা অশোভন আচরণ করেছেন। আমরা মনে করি, একটি বিশেষ পক্ষের হয়ে তারা কাজ করছে। এ ধরনের কর্মকর্তাদের সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তদন্তপূর্বক বিচার চাইছি।”
তবে সাংবাদিকরা সেই বিশেষ পক্ষের নাম জানতে চাইলেও তা বলতে রাজি হননি এই প্যানেলের প্রার্থীরা।
ফরহাদুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে প্রবেশের সময় ছবিযুক্ত আইডি কার্ডগুলো যথাযথভাবে পরীক্ষা না করার কারণে বহিরাগতর সংখ্যা ছিল বেশি। নির্দিষ্ট প্যানেলের পক্ষে কাজ করতে আসা বহিরাগতরা ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারাসহ নির্বাচনকে প্রভাবিত করেছেন।
“বহিরাগত নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতা ছিল দৃষ্টিকটু। পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের অবস্থান ছিল রহস্যজনক। এছাড়া নির্বাচনি আচরণ বিধিতে উল্লেখ ছিল কেন্দ্রের ১০০ মিটারের ভেতরে কোনো প্রার্থী প্রচার চালানো বা ভোটারদের প্রভাবিত করতে পারবেন না। কিন্তু বিভিন্ন কেন্দ্রে প্রার্থী ভোট কেন্দ্রের কাছাকাছি গিয়ে ভোটারদের নানাভাবে প্রভাবিত করেছেন। এমনকি কাগজে ব্যালট নম্বর লিখে দিয়েছেন।”
৩৫ বছর পর চাকসু নির্বাচন যে আমেজ নিয়ে এসেছিল তা প্রশাসনের ‘অদূরদর্শিতা ও ব্যর্থতার’ কারণে শিক্ষার্থীরা অনুভব করতে পারেননি দাবি করে তিনি বলেন, “আমরা বর্জন করছি না, কারণ আমরা চাই বর্জন করলে একটা পক্ষ বর্জন নাও করতে পারে। এতে বোঝা যেতে পারে, চাকসুর নির্দিষ্ট কোনো প্যানেল বিজয় লাভ করবে। এতে চাকসু গ্রহণযোগ্যতা হারাবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত। যাতে নজির স্থাপন হয় আচরণবিধি লঙ্ঘন করলে বিচার হয়।”
15 Oct 2025, 06:18 PM
অনিয়মের একগুচ্ছ অভিযোগ ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের
চাকসু নির্বাচনে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ তুলে বিচার ও তদন্ত দাবি করেছে বাম শিক্ষার্থীদের প্যানেল ‘বৈচিত্র্যের ঐক্য’।
বুধবার বিকাল সাড়ে ৫টায় চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ভিপি পদপ্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখনো সেই প্রক্রিয়া চলমান। দীর্ঘ ১৫ বছর ধরে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।
“সুতরাং, আমরা প্রত্যাশা করেছিলাম, এতদিন পর আমাদের যে জেনারেশন প্রথমবারের মতো ভোট দিচ্ছে, তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তারা যাতে কোনো ধরনের অসুবিধা ছাড়া, অস্থিতিশীলতা ছাড়া তাদের ভোট প্রক্রিয়াটা আসলে তারা সম্পন্ন করতে পারে।”
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ভোট না দেওয়ার দরুণ বা দিতে না পারার দরুণ আমাদের মধ্যে ভোটের ব্যাপারে যে অবিশ্বাসের জন্ম হয়েছিল, দীর্ঘ ৩৫ বছর পর আজকের যে নির্বাচন, সেই নির্বাচনে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছিলাম।
“আজকের দিনটা একটি ঐতিহাসিক দিন ছিল এবং একটি ঐতিহাসিক দিন হতে পারত। সকালে শিক্ষার্থীদের মধ্যে আমরা যে আগ্রহটা দেখেছিলাম, সে আগ্রহ আমাদের আনন্দিত করেছে। কিন্তু দুপুরের পরে বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেগুলো এই নির্বাচনকে নানাভাবে কলঙ্কিত করেছে।”
অভিযোগ তুলে ধরতে গিয়ে ধ্রুব বলেন, “আমরা দেখছি যে, এখানে ভোটের সময়ে যে কালি আমাদের আঙুলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেটি হল একটি মোচনীয় কালি। অর্থাৎ, এখানে অমোচনীয় কালি ব্যবহার করা হচ্ছে না। মানে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই এই কালি আসলে মুছে যাচ্ছে।”
তিনি বলেন, “আমরা লক্ষ্য করছি যে যখন ভোট নেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, সেখানে ভোটারদের সিগনেচার নেওয়া হচ্ছে না। যে কারণে একই ব্যক্তি একাধিক ভোট দানের যে সুযোগ তৈরি হচ্ছে, আমরা মনে করছি তার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৫৩ নম্বর কক্ষে একই আইডি দিয়ে দুইবার ভোটদান, নতুন কলা ভবনের একটি কক্ষে সাংবাদিকদের ঢুকতে না দেওয়া, নতুন কলা ভবনের এলইডি ডিসপ্লে ভেঙে ফেলা, ভোট গণনার সময় পোলিং এজেন্টদেরকে থাকতে না দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে।
ধ্রুব বলেন, “এই যে নানাভাবে অস্থিতিশীলতা আসলে তৈরি করা হচ্ছে, এটার দায় চাকসু নির্বাচন কমিশনকে নিতে হবে এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সেই অভিযোগগুলোকে মীমাংসা করতে হবে।”
এসব অভিযোগ তুলে ধরলেও ভোট বর্জন না করার কথা বলেন তিনি।
15 Oct 2025, 06:06 PM
অনিয়মের অভিযোগ দ্রোহ পরিষদের
নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত প্যানেল ‘দ্রোহ পরিষদ’।
প্যানেলের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ বলেন, আইটি ভবন কেন্দ্রে স্বাক্ষরহীন ২০টি ব্যালট পাওয়া গেছে, ব্যবসায় প্রশাসন অনুষদে ইসলামী ছাত্রী সংস্থার এক প্রার্থী ভোট কক্ষে প্রবেশ করে টোকেন বিলি করেছে।
এসব অভিযোগ সমাধান না করে দুই কেন্দ্রের ভোট গণনা স্থগিতের দাবি জানান তিনি।
15 Oct 2025, 05:23 PM
১৪ অভিযোগ তুলে ভোট বর্জন ইনসানিয়াত বিপ্লবের
‘কারচুপি ও প্রহসনের’ অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ চাকসু নির্বাচনের দাবিতে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্যানেল ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’।
বুধবার বিকাল ৫টায় চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি পদপ্রার্থী কেফায়েত উল্লাহ বলেন, “আমরা চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে নয় দফা দাবি জানিয়েছিলাম, যার কোনোটিই সুষ্ঠু বাস্তবায়ন হয়নি।”
তিনি বলেন, “পাশাপাশি ভোটার, প্রার্থী এবং আমাদের মনোনীত পোলিং এজেন্ট, পর্যবেক্ষকদের অভিযোগ এবং আমাদের স্বচক্ষে পর্যবেক্ষণের ভিত্তিতে কমিশন ও বিভিন্ন প্যানেলের বিভিন্ন অসংগতি সুস্পষ্টভাবে উঠে এসেছে।”
তাদের অভিযোগগুলো হল—
>> ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৫ নম্বর কক্ষে জাল ভোট।
>> ব্যবসায় প্রশাসন অনুষদের ২২৩ নম্বর কক্ষে স্বাক্ষর ছাড়া ৮০টির বেশি ব্যালট প্রদান।
>> আইটি ভবনে স্বাক্ষর ছাড়া ব্যালট প্রদান।
>> কালি মুছে যাওয়া।
>> কাটাপাহাড় রোডে ফ্রেম বসানো
>> গাড়ি চলাচল নাই, বাস নাই।
>> ভোট কেন্দ্রে লিফলেট প্রদান, স্লিপ প্রদান।
>> সাংবাদিক ঢুকতে না দেওয়া।
>> পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা না থাকা।
>> আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে স্বাক্ষরহীন ব্যালট দেওয়া।
>> ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৬ নম্বর কক্ষে ব্যালট ভাঁজ করা।
>> বিজ্ঞান অনুষদের ৪১৩ নম্বর কক্ষে ৩ ঘণ্টা ধরে প্রার্থীর অবস্থান ও স্লিপ প্রদান।
>> কেন্দ্রগুলোর ভেতরে ঢুকে একাধিক প্যানেলের স্লিপ প্রদান।
>> ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৩৩৫ নম্বর কক্ষে ভোটারদের স্বাক্ষর নেওয়া হয়নি।
এসব অভিযোগ উত্থাপন করে কেফায়েত বলেন, “এসকল অনিয়ম ও অসুষ্ঠু ব্যবস্থাপনার ভিত্তিতে আমরা চাকসু নির্বাচন ২০২৫ বয়কট করছি।”
সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলের উপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও পুনরায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
15 Oct 2025, 05:02 PM
ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি
বড় ধরনের অনিয়ম বা অভিযোগ ছাড়াই শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন।
সকাল সাড়ে ৯টা থেকে ক্যাম্পাসের পাঁচটি ভবনে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে এসময়ে কেন্দ্রের চৌহদ্দিতে থাকা ভোটাররা ৪টার পরেও ভোট দিতে পেরেছেন।
এ ভোটের ফলের মাধ্যমে এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৬ সদস্যের কেন্দ্রীয় সংসদ। একই মেয়াদে ১৪টি হল ও একটি হোস্টেলেও গঠিত হচ্ছে সংসদ। আর চাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি হবেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—সিনেটের সদস্য।
গঠনতন্ত্র অনুযায়ী, ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় থাকলেই কেবল ভোটার হতে পেরেছেন, যাদের সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। এ নির্বাচনে মোটাদাগে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে।
চাকসুর মোট ব্যালট পেপার চার পাতার। হল ও হোস্টেল সংসদের ব্যালট পেপার এক পাতার। ব্যালটে প্রার্থীর নাম ও ব্যালট নম্বর থাকবে। বৃত্ত ভরাট করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন।
ভোট গণনার স্ক্যানিং হবে ইমেজ আকারে। সেই ইমেজকে দুইটা প্যারালাল স্ক্যানিং করা হবে। নির্বাচনে দায়িত্ব প্রাপ্তরা ভোট গণনা করবেন, তাদের বাইরে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রোগ্রামার আলাদাভাবে গণনা করবেন। দুটি মিলে গেলে ভোটের ফল প্রকাশ করা হবে।
15 Oct 2025, 04:00 PM
কেন্দ্রে লাইন, ৪টার পরেও চলছে ভোটগ্রহণ
চাকসু ভোটের নির্ধারিত সময় শেষ হলেও কেন্দ্রে ভোটার থাকায় ভোটগ্রহণ অব্যহত রেখেছেন নির্বাচনি কর্মকর্তারা।
নিজস্ব প্রতিবেদক মাছুম কামাল জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে ১৮টি হল ও একটি হোস্টেলের শিক্ষার্থীদের ভোট চলছে। সেসব ভবন ঘুরে এখনো কিছু ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাতে দেখা গেছে।
তখনো ভোট দিতে অপেক্ষায় আছেন। বিকাল চারটার ঠিক আগেও দুয়েকজন ভোট দিতে এসেছেন।
বিকাল ৪টায় চাকসুর বিজ্ঞান অনুষদ কেন্দ্রের একাধিক ভোট কক্ষে দেখা যায়, হাতে গোনা কয়েকজন ভোটার তখনো ভোট দিতে অপেক্ষায় আছেন। বিকাল ৪টার ঠিক আগ মুহূর্তে দুয়েকজন ভোট দিতে এসেছেন।
বিজ্ঞান অনুষদ কেন্দ্রের চারজন নির্বাচনি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্র ভবনে চারটার ভিতর যারা আসবেন, তাদের ভোট নিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ভোট নেওয়া হবে। তবে ৪টার পর নতুন করে কেউ কেন্দ্রের সীমানায় প্রবেশ করতে পারবেন না।
বিকাল ৪টার মধ্যে নির্বাচনি চৌহদ্দির মধ্যে কেউ থাকলে ভোট যে নেওয়া হবে তা আগেই স্পষ্ট করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।
তিনি বলেছিলেন, “ধীর গতিতে হোক আর যাই হোক; আমরা বলেছি, ৪টা পর্যন্ত কেন্দ্রের চৌহদ্দিতে যদি থাকে—যতক্ষণ পর্যন্ত ভোট নিতে হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট নেব।”
বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের জন্য সময় ঠিক করেছিল নির্বাচন কমিশন। তবে সকালে ভোটগ্রহণ শুরু হতে বিলম্ব হয় আধা ঘণ্টা, আর দৃষ্টিহীনদের আরও বিলম্বে বেলা সাড়ে ১১টায় ভোট নেওয়া শুরু হয়।
বড় ধরনের অনিয়ম বা অভিযোগ ছাড়াই দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে।
15 Oct 2025, 02:23 PM
কোন কেন্দ্রে কত ভোট পড়ল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পাঁচটি ভবনে চাকসু ও হল সংসদ নির্বাচন চলছে, তার মধ্যে চারটি ভবনে ভোট পড়ার হার জানা গেছে।
বিজ্ঞান অনুষদ ভবনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আল আমীন দুপুর পৌনে ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ কেন্দ্রে ৪৫ শতাংশের মত ভোট পড়েছে। এতক্ষণে তা ৫০ শতাংশ হতে পারে।”
বিজ্ঞান অনুষদ কেন্দ্রে শাহ আমানত, শহীদ আবদুর রব ও মাস্টার দা সূর্য সেন হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। মোট ভোটার সংখ্যা চার হাজার ৫৩৮ জন।
কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল শাহীন খান জানান, বেলা ১টা পর্যন্ত সেখানকার ছয়টি কক্ষে ৩০ শতাংশ এবং অন্য ছয়টি কক্ষে ৩৫ শতাংশ ভোট পড়েছে। এ ভবনে সবমিলিয়ে ৫২৬৩ ভোট রয়েছে।
সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে মোট ৬৮১৮ জন ভোটার রয়েছেন জানিয়ে সেখানকার রিটার্নিং কর্মকর্তা এনায়েত উল্লাহ পাটোয়ারী জানান, বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৮৫৯ জন।
আইটি ভবনে দুপুর আড়াইটা পর্যন্ত ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। এর মধ্যে ৩০৯ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে আড়াই শতাধিক। ৩১০ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে ২৬০টি। ৩১১ নম্বর কক্ষে ৪৮০টি ভোটের মধ্যে পড়েছে দুই শতাধিক; ৩১২ নম্বর কক্ষে ৪৯৬টি ভোটের মধ্যে পড়েছে ২৫০ ভোটের মতো।
২১৪ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে ২০০ শতাধিক। ২১৫ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে ২৬০টির মতো। ২১৬ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে পড়েছে আড়াই শতাধিক। আর ১১৭ নম্বর কক্ষে ৫১০টি ভোটের মধ্যে তিন শতাধিক ভোট পড়েছে।
15 Oct 2025, 01:19 PM
‘বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’
ভোটের দিন বিধি ভেঙে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “আমরা বহিরাগত বলব না; যারা ভোট পর্যবেক্ষণ করবে, তাদের জন্য আমরা কিছু কার্ড দিয়েছি। বাকিরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা বৈধ কার্ডসহ ঢুকেছে।
“এখন এর বাইরে যদি কিছু হয়, আমাদের প্রদত্ত কার্ড ও আইডি কার্ড ছাড়া যদি কেউ থাকে, আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এখনো সেরকম কোনো আইডেনটিফাইড মেসেজ আসেনি।”
15 Oct 2025, 01:16 PM
৪টার মধ্যে কেন্দ্রের চৌহদ্দিতে থাকলেই ভোটগ্রহণ: অধ্যাপক মনির
চাকসু নির্বাচন সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়েছে আধা ঘণ্টা বিলম্বে। আর দৃষ্টিহীন ভোট দিতে পারছেন বেলা সাড়ে ১১টা থেকে।
এ পরিস্থিতিতে ভোট কয়টা পর্যন্ত চলবে, এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “ধীর গতিতে হোক আর যাই হোক; আমরা বলেছি, ৪টা পর্যন্ত কেন্দ্রের চৌহদ্দিতে যদি থাকে—যতক্ষণ পর্যন্ত ভোট নিতে হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট নেব।”
ভোট গ্রহণে বিলম্ব হওয়ার কারণ কী, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা লেইট হয় নাই। অনেক জায়গাতে শুরু হয়েছে। কোন কোন জায়গাতে লেইট হয়েছে। আপনারা জানেন প্রস্তুতি, পরিবহনসহ অনেক কিছু আছে।”
বিজ্ঞান অনুষদ ভবনে ব্যালট বাক্সে স্বাক্ষরহীন ১২টি ব্যালট মিলেছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অধ্যাপক মনির বলেন, “ওখানকার রিটার্নিং অফিসার জানিয়েছেন, উনি শুরুতে যে ব্যালট দিয়েছেন ওই ব্যালটে সাইন করেন নাই।
“আমি এখন সিদ্ধান্ত দিয়েছি, সেটা হচ্ছে একটা রেজল্যুশন করা যে এই বাক্সগুলোর মধ্যে ১২টা ভোট আছে, যেটার মধ্যে স্বাক্ষর নাই; সেই রেজল্যুশনে পোলিং, রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার সেখানে যারা আছেন—সবাই সাক্ষর করবেন। এবং ওই বাক্সগুলো যখন আমরা যাচাই করব, সেখানে ১২টা ভোট স্বাক্ষর ছাড়া আছে, সেটা জানা থাকলে আর কনফিউশনের জায়গা থাকবে না।”
15 Oct 2025, 01:06 PM
‘ইসি থেকে চকবাজার, কোথাও অমোচনীয় কালি মেলেনি’
চাকসু ভোটের জন্য হন্য হয়ে খুঁজেও অমোচনীয় কালি মেলেনি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেছেন, বাজারে যে কালি পাওয়া গেছে তাই ভোটে ব্যবহার হচ্ছে।
তবে এতে জাল ভোট দেওয়ার সুযোগ নেই দাবি করে তিনি বলেন, ছবিসহ ভোটার তালিকা থাকায় অমোচনীয় কালির গুরুত্ব কমেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর থেকে ছাত্রদল, দ্রোহ পর্ষদসহ কয়েকটি প্যানেলের প্রার্থীরা ভোটারদের হাতে ব্যবহৃত কালি মোচনীয় বলে অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “একটা সীমাবদ্ধতা আমাদের তৈরি হয়েছে। এটা নিয়ে বিভিন্ন কথা-আলোচনা অন্য জায়গায় হওয়ার আগে আমি মনে করেছি, আপনাদের কাছে আমার ব্রিফ করা উচিত। জাতীয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে চকবাজারের দোকান পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় খুঁজে বেড়াইছি, যে একটা অমোচনীয় কালি পাওয়া যায় কি না।
“যে অমোচনীয় কালি উনারা (ইসি) ব্যবহার করেন, সেটা প্রতি বছর নির্বাচনের আগে উনারা জার্মানি থেকে ইমপোর্ট করেন। এবং নির্বাচন শেষে বাকি অমোচনীয় কালি উনারা ডেসট্রয় করতে হয়। এটা হলো নির্বাচনের প্রটোকল। সুতরাং এই কালি অন্য কোথাও পাওয়ার সুযোগ আমাদের নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে একই সমস্যা হয়েছে। আমরাও অনেকটা দায়সারা গোছের একটা কালি আমরা দিয়েছি।”
তিনি বলেন, “আমাদের শিক্ষিত সমাজের জন্য এটা খুব বেশি শোভনীয়ও নয় বলে মনে করি। আমরা একজনের ভোট আরেকজনে দেওয়ার সুযোগ নেই। এটা আমাদের জাতীয় অক্ষমতা আমরা আমাদের দেশে এর থেকে ভালো কালি আর পাই নাই। আমরা যা পেয়েছি, তাই ব্যবহার করছি। যেখানে কালি থাকবে না, সেখানেও আমাদের কোনো সমস্যা হবে না। যেখানে কালি থাকবে না, সেখানেও ভোট চলবে। কারণ ভোটের আইডেনটিটি হলো ভোটার আইডি কার্ড এবং তার ছবিযুক্ত ভোটার তালিকা।
“ভাল নির্বাচনের জন্য প্রিকশনারি মেজার সব আমরা নিয়েছি। যে ব্যর্থতা সেটা আমাদের ব্যর্থতা নয়, সামগ্রিক রিয়েলিটি।”
অধ্যাপক মনির উদ্দিন বলেন, “আমরা আগে নিশ্চিত করেছি যে আমাদের ভোটারদের পরিচিতি হলো তাদের আইডি নম্বর এবং ছবিযুক্ত ভোটার তালিকা। পোলিং এজেন্টদের কর্তব্য- যারাই ভোটকেন্দ্রে ঢুকবে, তাদের ছবিযুক্ত ভোটার তালিকা দেখে নিশ্চিত করবে, হি ইজ দ্য জেনুইন ভোটার।
“তাই অমোচনীয় কালিটা এটা এখন আর আমাদের জন্য ম্যান্ডেটরি রইল না।”
15 Oct 2025, 12:38 PM
দৃষ্টিহীনদের ভোটগ্রহণে ২ ঘণ্টা বিলম্ব
অন্যদের ভোট সকাল সাড়ে ৯টায় শুরু হলেও দৃষ্টিহীনদের ভোট শুরু হয়েছে বেলা সাড়ে ১১টার পর।
তাদের জন্য বিশেষায়িত ব্যালটের ব্যবস্থা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। আবার কাঙ্ক্ষিত প্রার্থীর নামে ভোট পড়ছে কি না তা নিয়ে সন্দিহান অনেকেই।
রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বিজয়-২৪ হল সংসদের নির্বাহী সদস্য প্রার্থী আয়শা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রথম থেকে ব্রেইল ভোটের কথা বলে আসছিলাম। প্রশাসন ব্যবস্থা করার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা করেনি।”
বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, “আমরা অনেক উচ্ছাস নিয়ে ভোট দিতে আসছি। কিন্তু আমরা যে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি সেটার নিশ্চয়তা কী?”
আয়শা আকতার বলেন, “আমরা তো দেখতে পাই না। আমি বলব, আরেকজন লিখবে, সেটা আমরা বিশ্বাস করতে পারছি না।”
আয়শার সুরে সোহেল রানা বলেন, “আমরা বিশেষ পদ্ধতিতে পড়ালেখা করি। কিন্তু ভোট কাকে দিচ্ছি সেটাতো প্রকাশ পেয়ে যাচ্ছে।”
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত দ্রোহ পর্ষদের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে লড়ছেন তিনি।
দেরিতে ভোটগ্রহণ শুরু করায় বৈষম্যের অভিযোগ তুলেছেন সোহেল রানা।
“প্রশাসন আমাদের সাথে বৈষম্য করছে। সবার সাথে আমাদের ভোট নেওয়া হচ্ছে না।”
এর আগে অন্যদের ভোট সকাল ৯টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও তাদের ভোটগ্রহণ শুরু হতে আধা ঘণ্টা বিলম্ব হয়।
15 Oct 2025, 12:27 PM
আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের তৌফিক
ভোটের আগে শিক্ষার্থীদের যে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে, সেটি মুছে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের এজিএস পদপ্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
মঙ্গলবার সকালে প্রকৌশল অনুষদ ভবনে ভোটদান শেষে তিনি বলেছেন, “প্রশাসন আরও ভালো কালির ব্যবস্থা করতে পারত। যেহেতু বাইরে সবাই ঘুরবে, কে ভোট দিয়েছে, কে না দিয়েছে- সেটা তো আর খাতা দেখে চিহ্নিত করা সম্ভব না।
“আমরা তাদের আঙুল দেখলে বুঝতে পারতাম। কিন্তু যেহেতু আঙুলের কালি মুছে যাচ্ছে, এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে।”
তৌফিক বলেন, “আমি মনে করি যে প্রশাসন বা নির্বাচন কমিশন এটা নিয়ে খুব ত্বড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া উচিত।”
তৌফিক বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে ২১৪ নম্বর রুমে সিগনেচার ছাড়া ব্যালট গিয়েছে। আমি গিয়েছিলাম সরেজমিনে সেই কক্ষে এবং দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তাদের সাথে কথা বলেছি, তারা মন্তব্য করতে রাজি হয়নি।”
তিনি বলেন, “নির্বাচন কমিশন এই বিষয়ে কথা বলবেন। আমাদের কাছে এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট না। আমরা চেষ্টা করছি, আর আমাদের পোলিং এজেন্টও আমার কাছে অভিযোগ করেছে। তো সেই জায়গায় আমরাও নির্বাচন কমিশনকে এই তথ্যগুলো জানাব।”
এটা কি কেবল এ কেন্দ্রের অভিযোগ? এমন প্রশ্নের উত্তরে ছাত্রদল নেতা তৌফিক বলেন, “আমি আপাতত এই জায়গায় এসে এই তথ্যটা শুনতে পেরেছি। আমি বিবিএতে যাব, সমাজবিজ্ঞানে যাব, সায়েন্স ফ্যাকাল্টিতে যাব। অন্যান্য যেই জায়গাগুলো আছে ওখানে যাব, আমাদের এজেন্টের সাথে কথা বলব। তারপর হয়ত যদি আরও কোনো অসঙ্গতি থাকে সেটা আপনাদেরকে জানাব।”
বহিরাগতদের প্রবেশ দেখেছেন কি না, এমন প্রশ্নের উত্তরে তৌফিক বলেন, “গতকালকেও আমরা সংবাদ সম্মেলনে বহিরাগতদের ব্যাপারে বলেছি। আমি বলছি যে, যার বৈধ পাস নেই, সে যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক বাইরে, তার বৈধ পাস না থাকলে সে যেন আমার বিশ্ববিদ্যালয়ে না আসতে পারে।
“আমার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, শিক্ষার্থীদের নির্বাচন। এখানে বহিরাগত আসার কোনো প্রশ্নই আসে না। আর যদি বহিরাগত আসে এটার দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।”
সার্বিক পরিবেশ নিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত সবাই তো আসছে ভোট দিতে। তো বেলা বাড়ার সাথে সাথে আরও সামনে গেলে আমরা বুঝতে পারব। এখন পর্যন্ত ভালো দেখছি।”
15 Oct 2025, 12:08 PM
ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের অভিযোগ শিবির-ছাত্রদলের
চাকসু ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায় ক্যাম্পাসে ‘বহিরাগত’ প্রবেশের অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল।
দুই ছাত্র সংগঠনের তরফে এ অভিযোগ করা হলেও সুনির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন বা প্যানেলের নাম বলা হয়নি।
শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি বলেন, “সকল প্রার্থী এবং ভোটার সবার কাছে আইডি কার্ড আছে। এর বাইরে নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে কোন প্রার্থী চাইলে তারা সেখানে পর্যবেক্ষক কিছু রাখতে পারবে। পর্যবেক্ষদেরও কার্ড আছে।
“আমরা লক্ষ্য করেছি, কোনো ধরনের কার্ড ছাড়া কিছু লোক যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমরা স্পষ্ট চিনি তাদেরকে, তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই কার্ড ছাড়া কেউ ঢুকে যেন কোন ধরণের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে। আশা করি নির্বাচন কমিশন দ্রুতই ব্যবস্থা নেবে।”
তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর সবাই চেষ্টা করে যাচ্ছেন বহিরাগত যেন প্রবেশ করতে না পারে। আমি ১০টায় এসেছি। কেবলমাত্র ভোট দিয়েছি। এখনো সার্বিক পরিস্থিতি আমার কাছে ক্লিয়ার না। তবে আমি বলতে চাই কোনভাবেই বহিরাগত প্রবেশ যেন না হয়।
“আমাদের এই ২৩০০ একরে ভোটার এবং প্রার্থী, শিক্ষক-কর্মচারী তারা যেন নির্বিঘ্নে ভোটের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। সেটা বাস্তবায়ন করতে হবে।”
ইব্রাহিম হোসেন রনি বলেন, “প্রথম থেকে আমার মনে হল, একটি শঙ্কার মধ্যে দিয়ে নির্বাচন শুরু হল। প্রশাসন যদি নিরপেক্ষতা, সুষ্ঠু ভোটগ্রহণ এবং সার্বিক পরিস্থিতি যদি পজেটিভ রাখেন আমরা অবশ্যই ফলাফল মেনে নিব। যারাই বিজয়ী, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।
“কমিশন যদি নিরপেক্ষ থাকেন অবশ্যই আমরা ফলাফল মেনে নেব। কে কোন পন্থি, কে কোন ব্লকের রাজনীতি করেন শিক্ষকরা, এই পরিচয় আমরা সকলেই জানি। আমরা চাই দলমতের উর্ধে উঠে তারা যেন এই দায়িত্ব পালন করে।”
ইব্রাহিম হোসেন রনি বলেন, “তাদের আজকের নিরপেক্ষতাই প্রমাণ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেমন হল এবং সুষ্ঠু নির্বাচন হলো কি না।”
ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “গতকাল রাতেও সংবাদ সম্মেলনে আমরা বহিরাগতদের বিষয়ে বলেছি। আমরা বলেছি, যার বৈধ পাস নেই সে যেই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক বৈধ পাস ছাড়া যেন কেউ বিশ্ববিদ্যালয়ে না আসতে পারে।
“এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন। কোনো বহিরাগত আসলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।”
15 Oct 2025, 12:00 PM
দুই অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
ভোটদানের আগে ভোটারদের স্বাক্ষর না নেওয়া এবং বহিরাগত প্রবেশের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে ভোটদান শেষে তিনি বলেছেন, “আমাদের কাছে দুইটা তথ্য আসছে, আমরা মনে করছি মিডিয়ায় জানানো দরকার। এক নম্বর তথ্য- যেখানে ভোট গ্রহণ করা হচ্ছে, আমি নিজেও ভোট দিয়ে আসলাম, সেখানে ভোট যখন দেওয়া হয়েছে, ঠিক তার পাশেই একটি সিগনেচার নেওয়া হচ্ছে। যিনি ভোটার, তিনি ভোট দেওয়ার পূর্বে ওএমআর শিট নেওয়ার পূর্বেই সেখানে একটা সিগনেচার দিচ্ছেন।
“আমাদের কাছে তথ্য আসছে, নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সেসকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি। এই যে স্বাক্ষর নেওয়া হয়নি, আমার মনে হয়, আমি জানি না, এটা নির্বাচন কমিশন কনসিয়াসলি জানেন কি না, নাকি সাব-কনসিয়াসলি হয়েছে।”
তিনি বলেন, “যদি সাব-কনসিয়াসলি হয়ে থাকে, তাহলে আমরা বলতে চাই যে, কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না। আর আমার মনে হয়, সাংবাদিক হিসেবে আপনাদের জানা দরকার যে, কেন তারা এত বড় ভুল করতে পারেন? কীভাবে করতে পারেন?”
ইব্রাহিম বলেন, “দুই নম্বর বিষয় বলতে চাই যে, এখানে যারা প্রার্থী এবং ভোটার আছেন, যেহেতু সকল প্রার্থী ভোটার, সবার কাছে আইডি কার্ড আছে। এর বাইরে প্রশাসন নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে- কোনো প্রার্থীর পক্ষে যারা চাইবে, তারা সেখানে পর্যবেক্ষক কিছু রাখতে পারবেন।
“আমরা লক্ষ্য করেছি, কোনো ধরনের কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমরা স্পষ্ট চিনি তাদেরকে, কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছে। কার্ড দুই স্তরে সম্ভবত গেছেন, তার মধ্যে যারা আছেন পর্যবেক্ষক, আপনারা যারা সাংবাদিক, বিশেষ করে যারা পর্যবেক্ষক, তাদের কাছে কার্ড আছে। আমার মনে হয়, সাংবাদিক হিসেবে আপনাদেরও দায়িত্বের অন্তর্ভুক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনী এটা খুব গুরুত্ব মানে গুরুত্বপূর্ণভাবে দেখা দরকার, এটা খুবই গুরুতর অভিযোগ।”
তিনি বলেন, “আমরা চাই কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ যেন কোনোভাবেই কার্ড ছাড়া প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। আশা করি, নির্বাচন কমিশন দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে।”
এর পেছনে কোনো সংগঠনের দায় দেখছেন কি না, এমন প্রশ্নের উত্তরে রনি বলেন, “আমি স্পেসিফিক কোনো সংগঠনকে দায়ী করছি না। যারা এর সাথে সম্পৃক্ত, তাদেরকে আপনারা খুঁজবেন। আমরা তথ্য আসলে আমরা অভিযোগ জানাব।”
15 Oct 2025, 11:44 AM
চাকসু ভোট যেমন চলছে
15 Oct 2025, 11:34 AM
কোন হল সংসদে কত প্রার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৪টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে নয়টি ছাত্রদের এবং পাঁচটি ছাত্রীদের। এর বাইরে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল রয়েছে। এই ১৫টি আবাসনের নামে একটি করে ভোট কেন্দ্র রয়েছে পাঁচটি ভবনে।
|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল ও হোস্টেল সংসদ নির্বাচন |
||
|
হল সংসদ ১৪
হোস্টেল সংসদ ১
মোট পদ ২০৬
প্রতি হলে পদ ১৪
হোস্টেলে পদ ১০
মোট প্রার্থী ৪৯৩
৯ ছাত্র হলের প্রার্থী ৩৫০
৫ ছাত্রী হলের প্রার্থী ১২৩
|
পদের নাম |
প্রার্থী সংখ্যা |
|
এ এফ রহমান হল |
৩৮ |
|
|
আলাওল হল |
৩২ |
|
|
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল |
৩৭ |
|
|
শাহ আমানত হল |
৪৩ |
|
|
শহীদ আবদুর রব হল |
৩১ |
|
|
শহীদ ফরহাদ হোসেন হল |
৪৫ |
|
|
শাহজালাল হল |
৩৪ |
|
|
সোহরাওয়ার্দী হল |
৫৩ |
|
|
মাস্টারদা সূর্যসেন হল |
৩৭ |
|
|
বিজয় ২৪ হল |
২৮ |
|
|
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল |
৩০ |
|
|
নবাব ফয়জুন্নেসা হল |
১৭ |
|
|
প্রীতিলতা হল |
২৬ |
|
|
শামসুন্নাহার হল |
২২ |
|
|
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল |
২০ |
|
15 Oct 2025, 11:30 AM
জয়-পরাজয় যাই হোক, ফল মেনে নেব: শিবিরের জিএস প্রার্থী
ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচনে জয়-পরাজয় যাই হোক তা মেনে নিয়ে প্রত্যাশিত ক্যাম্পাস গড়ায় কাজ করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’র জিএস পদপ্রার্থী সাঈদ বিন হাবিব।
বুধবার সকাল সাড়ে ১০টায় প্রকৌশল অনুষদের আইটি ভবনে ভোটদান শেষে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় ৩৬ বছর পর তাদের যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন সে নির্বাচন পেতে যাচ্ছে। আজকে যদি সফলভাবে এই নির্বাচন হয়, তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্লাটফর্ম চাকসু তা সচল হবে।
“এই চাকসু সচল হওয়ার পর ১২ মাসে ৩৩টি কাজ করার ইশতেহার আমরা দিয়েছি, যেখানে ৯টি বিষয়কে আমরা ফোকাসে রেখেছি। আমরা যদি নির্বাচিত হই, তাহলে নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সেই ৩৩টি কাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।”
কেবল শিক্ষায় নয়, গবেষণাসহ অন্যান্য সব কাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে- সেই চেষ্টা থাকবে মন্তব্য করে তিনি বলেন, “ভোটের পরিবেশ এখন পর্যন্ত খুব ভালো। নারীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস আমরা তৈরি করতে চাই। যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সমান অধিকার ও সমানভাবে চলাচলের পরিবেশ সৃষ্টি হয়, সে চেষ্টা করব।
“৩৬ বছর পর এই নির্বাচনে সবার যে আবেগ, তা আমাদের খুব আশাবাদী করেছে। চাকসু হলে সমস্যাগুলো সমাধান হবে বলে তারা আশা করছে।”
ভোটের বিষয়ে জানতে চাইলে সাঈদ বিন হাবিব বলেন, “এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। জয় পরাজয় যাই হোক সেই ফলাফল আমরা মেনে নেব।
“যারাই জয়ী হোক আর যারাই পরাজিত হবে, সবাইকে একসাথে মিলে স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস গড়ে তুলতে একসাথে কাজ করব ইনশাল্লাহ।”
চাকসু ভোটে ছাত্রশিবির, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের মোট ১৩টি প্যানেল লড়ছে।
15 Oct 2025, 11:10 AM
‘প্রথম ভোটের’ উচ্ছ্বাস চাকসুতে
বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচনে জীবনে প্রথমবারের মত ভোট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকাল থেকে ক্যাম্পাসে আসতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রাবাসগুলো থেকে ছাত্রছাত্রীরা দল বেঁধে ভোট কেন্দ্রের সামনে জড়ো হন। তবে ৩০ মিনিট দেরিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয় ভোটগ্রহণ।
বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ভুঁইয়া ও রুবেল গাজী থাকেন শাহ আমানত হলে।
বিজ্ঞান অনুষদ ভবনে ভোট দেওয়া শেষে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় নির্বাচনের ভোটার হলেও ভোট দিতে যাননি। এবার প্রথম ভোট দিলেন নিজেদের নির্বাচনে। তারা খুব উচ্ছ্বসিত।
ইংরেজি বিভাগের ছাত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী সাজিদা তুজ শিমলি বলেন, “আগে স্কুলের কেবিনেটে ভোট দিয়েছি। বড় পরিসরে এই প্রথম ভোট দিলাম। পরিবেশটা খুব ভালো লাগছে। বেশি আনন্দ পেয়েছি প্রচার প্রচারণার সময়। আমরা চাই প্রতিবছর চাকসু নির্বাচন হোক।”
নৃবিজ্ঞান বিভাগের উমামা করিম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের ভোটার।
তিনি বলেন, “জীবনের প্রথম ভোট করছি আমরা। আগে নির্বাচনে কখনো ভোট দিইনি। এটা আমাদের জন্য খুব আনন্দের।”
অর্থনীতি বিভাগের জারিফ মনোয়ার ও ভাষা বিজ্ঞান বিভাগের আবরার জাহিন রাফসান দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের ছাত্র। তাদের আরেক বন্ধু অর্থনীতি বিভাগের হিমালয় রায় এফ রহমান হলের ছাত্র।
তারা তিনজন মিলে কলা অনুষদ ঝুপড়িতে অপেক্ষা করছিলেন অন্য বন্ধুদের জন্য। জারিফ মনোয়ার বললেন, “অন্যরা এলে সবাই মিলে একসাথে ভোট দিতে যাব।”
সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল কেন্দ্রের ২০৬ নম্বর কক্ষের প্রথম ভোটার ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফিয়া আমিন।
ভোট দেওয়া শেষে উচ্ছ্বসিত সাফিয়া আমিন আঙ্গুলের অমোচনীয় কালি দেখিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেকোনো ধরনের নির্বাচনে এটাই আমার প্রথম ভোট। খুব ভালো লাগছে। ৩৫ বছর একটা চাকসু নির্বাচন হচ্ছে, সেখানে আমি ভোট দিলাম।
“যোগ্য প্রার্থীকে আমার ভোট দিয়েছি। আশা করি, আমার প্রার্থীরা বিজয়ী হবে।”
সকাল পৌনে ১০টায় সমাজ বিজ্ঞান অনুষদের ২০৩ নম্বর কক্ষে ভোট দেন রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না রহমান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের এ ভোটার বলেন, “নির্বাচন হচ্ছে এটাই বিশাল ব্যাপার। গতকাল হলে রাত জেগে সহপাঠীদের সাথে বিভিন্ন প্রার্থীর ইশতেহার দেখে কোন প্রার্থীরা যোগ্য হবে তা নিয়ে আলোচনা করেছি। আমাদের অনেক শিক্ষকরা এখানে লেখাপড়া করলেও তারা ভোট দেবার সুযোগ পাননি। কিন্তু আমরা তৃতীয় বর্ষেই ভোট দিতে পারছি।”
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মারজান বললেন, “যেকোনো রকমের নির্বাচনে এই প্রথম ভোট দিলাম। খুব ভালো লাগছে। দুই সপ্তাহ ধরে সুন্দর নির্বাচনি প্রচারণা হয়েছে।
“প্রার্থী আপা ও ভাইয়ারা আমাদের কাছে ভোট চেয়েছেন। আমরা আমাদের বিবেচনায় ভোট দিয়েছি। ভোট দিতে তেমন কোন সমস্যা হয়নি। তবে বেশি বৃত্ত ভরাট করতে হচ্ছে। বিশেষ করে সদস্য পদে প্রার্থী সংখ্যা বেশি। তাই অনেক খুঁজে বৃত্ত ভরাট করতে হচ্ছে, এটাই একটু সমস্যা।”
আরবি ভাষা ও শিক্ষা বিভাগের ২১-২২ সেশনের শরিফুজ্জমান নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেকোনো প্রতিযোগিতামূলক নির্বাচনে এই প্রথম ভোট দিচ্ছি। দারুণ লাগছে। খুবই এক্সাইটেড।
“এর আগে ভোটার হয়েও জাতীয় নির্বাচনে কেন্দ্রে গিয়েও স্বৈরাচার সরকারের কারণে ভোট দিতে পারিনি।”
15 Oct 2025, 11:02 AM
চাকসুর কোন পদে কত প্রার্থী
|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন |
||
|
পদের সংখ্যা ২৬
মোট প্রার্থী ৪১৫
পুরুষ প্রার্থী ৩৬৮
নারী প্রার্থী ৪৭
|
পদের নাম |
প্রার্থী সংখ্যা |
|
সহ-সভাপতি (ভিপি) |
২৪ |
|
|
সাধারণ সম্পাদক (জিএস) |
২২ |
|
|
যুগ্ম-সাধারণ সম্পাদক |
২১ |
|
|
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক |
১২ |
|
|
সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক |
১৪ |
|
|
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক |
১৭ |
|
|
সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক |
১৫ |
|
|
দপ্তর সম্পাদক |
১৭ |
|
|
সহ-দপ্তর সম্পাদক |
১৪ |
|
|
ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক |
১৩ |
|
|
সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক |
১০ |
|
|
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক |
১১ |
|
|
গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক |
১২ |
|
|
সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক |
২০ |
|
|
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক |
১৫ |
|
|
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক |
১৭ |
|
|
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক |
১৬ |
|
|
যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক |
১৭ |
|
|
সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক |
১৪ |
|
|
আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক |
৯ |
|
|
পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক |
২০ |
|
|
৫ সদস্য পদের বিপরীতে প্রার্থী |
৮৫ |
|
15 Oct 2025, 10:58 AM
কখন জানা যাবে চাকসু ভোটের ফল
ভোটগ্রহণ ও গণনা শেষে কখন নাগাদ চাকসুর ফল জানা যেতে পারে?
উপ-উপাচার্য কামাল উদ্দিন বলেছেন, ‘শতভাগ স্বচ্ছভাবে’ ভোট গণনা শেষে ফল ঘোষণার জন্য ‘যৌক্তিক’ সময় যেটুকু লাগে সে সময়টা দিতে হবে।
“আমরা ত্রুটিযুক্ত কাজ করতে চাই না। আন্তরিকভাবে চেষ্টা করে নিখুঁতভাবে কাজ শেষ করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু দিতে হবে।”
15 Oct 2025, 10:48 AM
চাকসু হবে জাতীয় নির্বাচনের ‘রিহার্সাল’: উপাচার্য
চাকসু ভোটের সকালে উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, বহুল প্রতীক্ষিত এই চাকসু নির্বাচন। প্রায় তিন যুগ নির্বাচন হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন করে ভোট গ্রহণ শুরু হয়েছে।
“সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি। এটা শিক্ষার্থীদের নির্বাচন। তারা চাইছে এই নির্বাচন। প্রচারণার সময় চমৎকারভাবে প্রচারণা হয়েছে। কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। কোড অব কনডাক্ট মেনে তারা চমৎকার নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রেখেছে। নির্বাচনের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। এই কৃতিত্ব তাদের।”
নিরাপত্তা, যাতায়াতসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে উপচার্য বলেন, “এটা জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির এবং রিহার্সাল হিসেবে বিবেচিত হবে।”
তিনি বলেন, “বৃত্ত ভরাট করার ব্যবস্থা রেখেছি কারণ ক্রস দেওয়া থাকলে অনেক রকম অনেক সময় অসুবিধা হতে পারে। শুধু একটা জিনিস আমাদের মাথায় বেশি ছিল, ছাত্রদের সুবিধা কীভাবে ভোট দিতে, তাদের সুবিধা কীভাবে হবে, কী প্রয়োজন লাগবে। সেই জিনিসগুলো আমরা পূরণ করেছি।
“সেখানে পোলিং এজেন্টরা যাতে থাকতে পারে, তাদের পার্টিতে যারা দাঁড়াচ্ছে তারা তাদের যাতে এজেন্ট থাকতে পারে, সেগুলো নির্বিঘ্নভাবে হয়েছে কি না সেটা আপনারাই দেখুন। আমরা বলব কেন। আমরা নির্বিঘ্নভাবে সম্পন্ন।”
এক প্রশ্নের জবাবে উপ-উপাচার্য কামাল উদ্দিন বলেন, “প্রথমত আমি বলি ডাকসু নির্বাচন আর চাকসু নির্বাচন। ওটা উনাদের নির্বাচন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের ভোটার, আমাদের অবস্থা সেটার উপর নির্ভর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন করছি।
“আপনারা যদি হান্ড্রেড পার্সেন্ট বললেন যে ডাকসুকে ফলো করছে কি না- সেটা আমরা করি নাই। বাট তাদের থেকে আমরা এক্সপেরিয়েন্স নিয়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো সমাধান করার জন্য আমাদের বিকল্প ব্যবস্থাগুলো আমরা তৈরি করেছি।”
তিনি বলেন, “প্রথমত হচ্ছে যে, আমাদের যে ছবিযুক্ত ভোটার, সেটা তো অন্য কোনো বিশ্ববিদ্যালয় করেনি। আমরা করেছি এবং এটা অনেক কষ্টসাধ্য কাজ, সেটা আমরা সমাধান করেছি। দ্বিতীয় হচ্ছে যে, সেখানে যে ওএমআর মেশিন...এখানে ওএমআর মেশিন পর্যাপ্ত পরিমাণ আমরা রেখেছি। যার কারণে আমরা যেন খুব সুন্দরভাবে অল্প সময়ে ভোট গণনা করতে সেজন্য আমরা মাল্টিপল চেক সেটা আমরা করেছি সেজন্য।
“আর আমাদের ভোট গ্রহণ থেকে মোট গণনা পর্যন্ত যে প্রক্রিয়া প্রত্যেক প্রক্রিয়াই তো আপনি একজন পার্ট। আপনি আমাদের সাথে থাকবেন, আপনারা দেখবেন আমরা অযথা টাইম বিলম্ব করছি কি না।”
কামাল উদ্দিন বলেন, “আমাদের নির্বাচনটাকে আমরা ইনক্লুসিভ নির্বাচন বলছি। কেন ইনক্লুসিভ, সেখানে শুধু কে কাকে ভোট দিচ্ছে- সেটা ছাড়া পুরো প্রসেসের সাথে আপনিও আমাদের সহযাত্রী।
“আপনারাও চাচ্ছেন যে এই ভোটটা করার জন্য। তো সেজন্য আমি আপনাদেরকে যেটা বলব যে যেটা ডাকসুতে হয়েছে, ডাকসু কী করেছে সেটা উনাদের ব্যাপার। আমাদের নির্বাচনটা আমরা করছি এবং আমরা সেই জন্য ব্যবস্থা গ্রহণ।”
শতভাগ স্বচ্ছভাবে ভোট গণনা শেষে ফল ঘোষণার জন্য ‘যৌক্তিক’ সময় যেটুকু লাগে সেসময় দিতে হবে মন্তব্য করে উপ-উপাচার্য কামাল উদ্দিন বলেন, “আমরা ত্রুটিযুক্ত কাজ করতে চাই না। আন্তরিকভাবে চেষ্টা করে নিখুঁতভাবে কাজ শেষ করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু দিতে হবে।”
15 Oct 2025, 10:27 AM
নিরাপত্তার চাদরে ঢাকা ক্যাম্পাস
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে ক্যাম্পাস। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিচয়পত্র ছাড়া ক্যাস্পাসে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কাটাপাহাড়, গোডাউন এবং ভিসি বাংলো এলাকায় বাঁশের বেষ্টনী দিয়ে প্রবেশপথ তৈরি করা হয়েছে।
নিরাপত্তার তত্বাবধানে থাকা শিক্ষকরা পরিচয়পত্র দেখে প্রবেশ করতে দিচ্ছে শিক্ষকরা। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভর্তি রশিদ দেখিয়ে প্রবেশ করছে ক্যাম্পাসে।
ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে সব ধরনের যানবাহন আটকে দিয়ে দক্ষিণ ও উত্তর পাশে সড়ক দিয়ে পার করা হচ্ছে। দক্ষিণ ক্যাম্পাসে ভিসি বাংলো ও উত্তর ক্যাম্পাসে গোডাউন এলাকায় সব যানবাহন আটকে রাখা হয়েছে। কেন্দ্র এলাকায় কেবল অনুমোদিত গাড়ি প্রবেশ করতে পারছে।
শৃঙ্খলার দায়িত্বে বিশ্ববিদ্যালয় বিএনসিসি, স্কাউট সদস্যরা নিয়োজিত আছেন।
সকালে প্রথম ট্রেনে শহর থেকে ভোট দিতে এসেছেন তিন বন্ধু আলমগীর, এজাজুল ও আব্দুল্লাহ।
আবদুর রব হলের ছাত্র আল মোস্তফা বলেন, “আমরা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছি। আগের নির্বাচন হয়েছে আমাদের জন্মের আগে।”
15 Oct 2025, 10:08 AM
কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন
প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। সেখানে কেন্দ্রের ভেতরে ক্যামেরায় ব্যালেট প্রদান, আঙ্গুলে কালি দেওয়ানোসহ ভোটের কার্যক্রম দেখা যাচ্ছে।
15 Oct 2025, 09:56 AM
৩০ মিনিট বিলম্বে ভোট শুরু
নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে।
নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে বিলম্ব হচ্ছে না। আমরা ৯টা থেকে ভোটের প্রক্রিয়া শুরু করেছি। পোলিং এজেন্টদের ব্যালেট বক্স দেখানো এসব শুরু হয়েছে ৯টায়।”
এর আগে সকাল ৯টা থেকে কেন্দ্রের বাইরে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। বিলম্বের কারণে বাড়তি সময় রোদে দাঁড়িয়ে থাকতে হওয়ায় অনেকে ক্ষোভ দেখাতে শুরু করেন।
আব্দুর রব হলের ভোটার আল মোস্তফা বলেন, “প্রথম ভোট দিতে চেয়েছিলাম। কিন্তু রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আমাদের বললে হয়তো আমরা দেরি করে আসতাম।”
15 Oct 2025, 09:51 AM
‘এটাই আমার প্রথম ভোট’
সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল কেন্দ্রের ২০৬ নম্বর কক্ষের প্রথম ভোটার ছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফিয়া আমিন।
ভোট দেওয়া শেষে উচ্ছ্বসিত সাফিয়া আমিন আঙ্গুলের অমোচনীয় কালি দেখিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেকোনো ধরনের নির্বাচনে এটাই আমার প্রথম ভোট। খুব ভালো লাগছে। ৩৫ বছর একটা চাকসু নির্বাচন হচ্ছে, সেখানে আমি ভোট দিলাম।
“যোগ্য প্রার্থীকে আমার ভোট দিয়েছি। আশা করি, আমার প্রার্থীরা বিজয়ী হবে।”
15 Oct 2025, 09:39 AM
ভোট করছে ১৩টি প্যানেল
|
কোন প্যানেলে প্রার্থী কারা |
||||
|
ছাত্র সংগঠন |
প্যানেল |
ভিপি |
জিএস |
এজিএস |
|
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল |
- |
সাজ্জাদ হোসেন হৃদয় |
শাফায়াত |
আইয়ুবুর রহমান তৌফিক |
|
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির |
সম্প্রীতির শিক্ষার্থী জোট |
ইব্রাহিম হোসেন রনি |
সাঈদ বিন হাবিব |
সাজ্জাদ হোসাইন মুন্না |
|
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল ( বিএমএসসি), বাংলাদেশ বম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, নারী অঙ্গন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ) |
বৈচিত্রের ঐক্য |
ধ্রুব বড়ুয়া |
সুদর্শন চাকমা |
জশদ জাকির |
|
স্যাড ও ছাত্র ফেডারেশন |
বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য |
আবির বিন জাবেদ |
চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ |
পলাশ দে |
|
ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট |
দ্রোহ পর্ষদ |
ঋজু লক্ষ্মী অবরোধ |
ইফাজ উদ্দিন ইমু |
জোনায়েদ কবির শায়র |
|
সাবেক সমন্বয়কদের প্যানেল |
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন |
মাহফুজুর রহমান |
রশিদ দিনার |
জান্নাতুল ফেরদৌস |
|
ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস |
সর্বজনীন শিক্ষার্থী সংসদ |
তামজিদ উদ্দিন
|
সাকিব মাহমুদ রুমি
|
রোমান রহমান
|
|
ইসলামী ছাত্র আন্দোলন |
সচেতন শিক্ষার্থী সংসদ |
আব্দুর রহমান রবিন |
মোহাম্মদ আব্দুর রহমান |
আমিনুল ইসলাম রাকিব |
|
রাজনৈতিক-অরাজনৈতিক শিক্ষার্থী |
সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ |
সাইদ মো. রেদওয়ান
|
জিহাদ আরাফাত |
আব্দুল্লাহ আল মামুন |
|
‘অরাজনৈতিক’ শিক্ষার্থী
|
সার্বভৌম শিক্ষার্থী ঐক্য |
তাওসিফ মুত্তাকি চৌধুরী |
মোহাম্মদ সাজ্জাদ হোসাইন |
সাইদ মোহাম্মদ মুশফিক হাসান |
|
সুফিপন্থি শিক্ষার্থী |
অহিংস শিক্ষার্থী ঐক্য |
ফরহাদুল ইসলাম |
ইয়াসিন উদ্দিন সাকিব |
শহীদুল ইসলাম শাহেদ |
|
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট
|
রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি |
কেফায়াত উল্লাহ
|
শাহরিয়ার উল্লাহ
|
জোনায়েদ শিবলী |
|
স্বতন্ত্র শিক্ষার্থী (শীর্ষ তিন পদ বাদে)
|
ভয়েস অব সিইউ |
দপ্তর সম্পাদক পদপ্রার্থী: মুসলেমা খানম আঁখি যোগাযোগ ও আবাসন সম্পাদক প্রার্থী: আশিকুর রহমান আশিক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী |
||
15 Oct 2025, 09:37 AM
আগে যারা নেতৃত্বে ছিলেন
১৯৭৩ সালের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। যদিও ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ছয়বার।
এর মধ্যে প্রথম নির্বাচনটি হয় ১৯৭০ সালে; আর সবশেষ নির্বাচনটি অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। ফলে এখন যারা ভোট করছেন, তাদের কেউই আগে ছাত্র সংসদ দেখার সুযোগ পাননি।
- ১৯৭০ সালের প্রথম চাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন ছাত্রলীগের মোহাম্মদ ইব্রাহিম এবং জিএস হন ছাত্রলীগের আবদুর রব। ১৯৭১ সালের ১৩ এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন চাকসু জিএস আবদুর রব।
- ১৯৭২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় চাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের শামসুজ্জামান হীরা ভিপি এবং জাসদ ছাত্রলীগের মাহমুদুর রহমান মান্না জিএস নির্বাচিত হন।
- ১৯৭৪ সালের তৃতীয় চাকসু নির্বাচনে জাসদ ছাত্রলীগের এস এম ফজলুল হক ভিপি ও গোলাম জিলানী চৌধুরী জিএস নির্বাচিত হন।
- ১৯৭৯ সালের চতুর্থ চাকসু নির্বাচনে ভিপি হন জাসদ ছাত্রলীগের মাজহারুল হক শাহ চৌধুরী এবং জিএস হন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের জমির চৌধুরী।
- ১৯৮১ সালে চাকসুর পঞ্চম নির্বাচনে ভিপি ও জিএস পদে নির্বাচিত হন ইসলামী ছাত্রশিবিরের সেসময়ের নেতা জসিম উদ্দিন সরকার ও আবদুল গাফফার।
- ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ চাকসু নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রার্থী জাতীয় ছাত্রলীগের নাজিম উদ্দিন ভিপি নির্বাচিত হন। আর জিএস নির্বাচিত হন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আজিম উদ্দিন আহমদ।
15 Oct 2025, 09:11 AM
যেভাবে ভোটদান
ভোট কক্ষে প্রবেশের পর ভোটারের পরিচয়পত্রের সঙ্গে ছবিযুক্ত ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে। এরপর নির্বাচন কর্মকর্তা স্বাক্ষর করে ব্যালট পেপার দেবেন।
প্রত্যেক ভোটারকে মোট পাঁচটি ব্যালট পেপার দেওয়া হবে—
- ব্যালট-১ থেকে ব্যালট-৪: কেন্দ্রীয় চাকসু নির্বাচনের জন্য
- ব্যালট-৫: নিজ নিজ হল সংসদের নির্বাচনের জন্য
পাঁচটি ব্যালট নিয়ে নির্ধারিত গোপন কক্ষে প্রবেশ করতে হবে। কক্ষে রাখা নির্ধারিত কলম ব্যবহার করে পছন্দের প্রার্থীর নামের পাশের বৃত্ত সম্পূর্ণভাবে ভরাট করতে হবে। ভোট সম্পন্ন করার পর গোপন কক্ষ থেকে বের হয়ে নিজ হাতে নির্দিষ্ট বাক্সে ব্যালট রাখতে হবে-
- ১ নম্বর বাক্স: চাকসু ব্যালট পৃষ্ঠা-১
- ২ নম্বর বাক্স: চাকসু ব্যালট পৃষ্ঠা-২
- ৩ নম্বর বাক্স: চাকসু ব্যালট পৃষ্ঠা-৩
- ৪ নম্বর বাক্স: চাকসু ব্যালট পৃষ্ঠা-৪
- হল সংসদের ব্যালট— হলের নাম লেখা আলাদা বাক্সে রাখতে হবে।
15 Oct 2025, 08:49 AM
কোথায় কোন কেন্দ্র
|
কোন কেন্দ্রে কত ভোট |
|||
|
ভবন |
কেন্দ্র |
ভোট |
ভবনের মোট ভোট |
|
আইটি ভবন (ইঞ্জিনিয়ারিং অনুষদ) |
সোহরাওয়ার্দী হল |
৪,০৩৬ |
৪০৩৬ |
|
শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন (কলা ও মানববিদ্যা অনুষদ নতুন ভবন) |
শাহজালাল হল |
২,৬৬৬ |
৫২৬৩ |
|
এ এফ রহমান হল |
১,৩০৭ |
||
|
আলাওল হল |
১,২৯০ |
||
|
বিজ্ঞান অনুষদ ভবন
|
শাহ আমানত হল |
২,২৪৭ |
৪৫৩৮ |
|
শহীদ আবদুর রব হল
|
১,৭৭৫ |
||
|
মাস্টারদা সূর্য সেন হল |
৫১৬ |
||
|
ড. মুহাম্মদ ইউনুস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) |
নবাব ফয়জুন্নেছা হল |
১,১৭৯ |
৬৬০৬ |
|
শামসুন নাহার হল |
২,২৯১ |
||
|
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল |
২,৪৮৭ |
||
|
অতীশ দীপঙ্কর হল |
৬৪৯ |
||
|
ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন |
প্রীতিলতা হল
|
২,৫৫৫ |
৭০৭৩ |
|
বিজয়-২৪ হল |
২,৬০৪ |
||
|
শহীদ ফরহাদ হোসেন হল |
১,৭৬০ |
||
|
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল |
১৫৪ |
||
|
মোট ভোটার |
২৭,৫১৬ |
||
15 Oct 2025, 08:21 AM
উৎসবের জন্য উন্মুক্ত শিক্ষার্থীরা
জাতীয় পর্যায়ে ভোটার হলেও যারা কোনো ধরনের ভোট অতীতে দেননি, সবশেষ চাকসু নির্বাচনও তাদের জন্মের অনেক আগেই হয়েছে, তারা অনেক প্রথমের চাকসু নির্বাচনে প্রথমবার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজিমুল সাকিব সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি হওয়ার তিন মাসের মধ্যেই চাকসু নির্বাচন পাচ্ছি। এটি আমার জন্য যে কোনো ধরনের প্রথম ভোট। সেজন্য এটা নিয়ে আমার আশাও অনেক বেশি। সচেতনভাবেই ভোট দিতে যাব।”
দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ছাত্র তৈমুল হাসিব বলেন, “প্রথমবারের মত ভোটার হলেও গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি। গত বছরের ৫ অগাস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে চাকসুতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। এটা আমার জন্য বিরাট পাওয়া। প্রথমবার ভোট দেওয়ার আনন্দই অন্যরকম।”
তিনি বলেন, “চাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবেন, তাদের কাছে আমাদের অনেক চাওয়া। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তারা আমাদের বিভিন্ন সংকটের কথা প্রশাসনের কাছে তুলে ধরবেন।
“র্দীঘদিন ধরে নির্বাচন হয়নি। প্রথমবারে এসে হয়তো তারা তেমন কিছুই করতে পারবেন না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অন্তত পরিবর্তনের ধারা হলেও সূচিত হবে।”
চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্নেহার মতে, অনেক বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, আবার অনেকেই প্রথমবারের মতো ভোট দেবেন, এটা শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করেছে।
“আমরা উৎসবমুখর পরিবেশে আমাদের অধিকারের কথা বলার মতো প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেব,” যোগ করেন তিনি।
নিরাপদ পরিবেশে ভোট হবে, এমন প্রত্যাশার কথা তুলে ধরে স্নেহা বলেন, “র্দীঘদিন ধরে প্রার্থীরা সম্প্রীতির পরিবেশে ভোটের প্রচার করেছেন, নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে হবে আশা করা যায়।”
15 Oct 2025, 08:21 AM
কার প্রতিদ্বন্দ্বী কে
এবারের চাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে ১৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের নামে প্যানেল দিলেও ইসলামী ছাত্রশিবির ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেলে নির্বাচন করছে।
এছাড়া ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ‘দ্রোহ পর্ষদ’ নামে প্যানেল দিয়ে চাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এছাড়া কয়েকটি বাম ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন মিলিয়ে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছে।
চাকসুতে ভিপি পদে ২৪ এবং জিএস পদে ২২ জন ভোট করছেন।
চাকসুর মূল পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে এবার একমাত্র নারী প্রার্থী হলেন চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ। তিনি স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি-স্যাড ও ছাত্র ফেডারেশনের ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে জিএস পদে লড়ছেন। এ প্যানেলে ভিপি পদে ভোট করছেন আবির বিন জাবেদ।
১৯৮১ সালে পঞ্চম চাকসুর নির্বাচনে ভিপি ও জিএস পদে নির্বাচিত হন ছাত্রশিবিরের সেসময়ের নেতা জসিম উদ্দিন সরকার ও আবদুল গাফফার। ৪৪ বছর পর আবার চাকসুর নেতৃত্বে আসার লড়াইয়ে নেমেছেন সংগঠনটি সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ইব্রাহীম হোসেন রনি ও সাঈদ বিন হাবিব।
ছাত্রদলের প্যানেলে ভিপি ও জিএস পদে লড়ছেন যথাক্রমে সাজ্জাদ হোসেন হৃদয় ও মো. শাফায়াত হোসেন।
‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে ধ্রুব বড়ুয়া ও সুদর্শন চাকমার নেতৃত্বে।
‘দ্রোহ পর্ষদ’ প্যানেল থেকে ভিপি পদে ঋজু লক্ষী অবরোধ ও জিএস পদে লড়ছেন ইফাজ উদ্দিন ইমু।
স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলে ভিপি পদে মাহফুজুর রহমান ও জিএস পদে রশিদ দিনার ভোট করছেন।
ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ এর ভিপি পদপ্রার্থী তামজিদ উদ্দিন ও জিএস পদপ্রার্থী সাকিব মাহমুদ রুমি।
ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেল লড়ছে আবদুর রহমান রবিন ও মোহাম্মদ আবদুর রহমানের নেতৃত্বে।
‘সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এর ভিপি পদপ্রার্থী সাইদ মো. রেদওয়ান ও জিএস পদপ্রার্থী জিহাদ আরাফাত।
‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেল’ থেকে ভিপি প্রার্থী তাওসিফ মুত্তাকি চৌধুরী ও জিএস প্রার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।
সুফিপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে ফরহাদুল ইসলাম ও ইয়াসিন উদ্দিন সাকিবের নেতৃত্বে।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি‘ প্যানেলে ভিপি পদে কেফায়াত উল্লাহ ও জিএস পদে শাহরিয়ার উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসব প্যানেলের মধ্যে মূলত ছাত্র শিবিরের ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ এবং ছাত্রদলের প্যানেলের প্রার্থীদের প্রচার ছিল উল্লেখযোগ্য। সরাসরি প্রচার চালানোর বাইরে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সক্রিয় দেখা গেছে।
এদের বাইরে বামপন্থি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রচার ছিল চোখে পড়ার মত। প্রচার মাঠে দেখা মিলেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের ‘দ্রোহ পর্ষদ’ প্যানেলের।
ছাত্রদলের জিএস পদপ্রার্থী শাফায়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। প্রশাসন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রাখবে, এটাই প্রত্যাশা।”
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী ইব্রাহীম হোসেন রানা বলেন, “চমৎকার পরিবেশে ভোটের প্রচার শেষ হয়েছে। আশা করছি বুধবার ভালো ভোট হবে। প্রশাসন নির্বাচনের দিন সবার জন্য সমান পরিবেশ তৈরি করবে এবং নিরপেক্ষ থাকবে।”
বৈচিত্র্যের ঐক্য প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, “আমরা বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে ক্যাম্পাসে আন্দোলন করেছি। সাধারণ শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে, এ প্রত্যাশা আছে।
15 Oct 2025, 08:20 AM
ভোটগ্রহণ ও গণনা যেভাবে
চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রতিটি কেন্দ্র ও ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকছে।
চাকসুর মোট ব্যালট পেপার চার পৃষ্ঠার। হল ও হোস্টেল সংসদের ব্যালট পেপার এক পৃষ্ঠার। ব্যালটে প্রার্থীর নাম ও ব্যালট নম্বর থাকবে। বৃত্ত ভরাট করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন।
ভোট গণনার স্ক্যানিং হবে ইমেজ আকারে। সেই ইমেজকে দুইটা প্যারালাল স্ক্যানিং করা হবে। নির্বাচনে দায়িত্ব প্রাপ্তরা ভোট গণনা করবেন, তাদের বাইরে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রোগ্রামার আলাদাভাবে গণনা করবেন। দুটি মিলে গেলে ভোটের ফল প্রকাশ করা হবে।
15 Oct 2025, 08:18 AM
চলাচলে বিধিনিষেধ
চাকসু নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ভোটের আগের দিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।
এই সময় সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং দ্বিতীয় বর্ষ থেকে স্মাতোকোত্তর শিক্ষার্থীদের পরিচয়পত্র এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি রশিদ সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, বিশ্ববিদ্যালয় প্রবেশের ছোট বড় মোট ৩৩টি পথ আছে। যেগুলোর মধ্যে সাতটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশের যেসব স্থান উন্মুক্ত থাকবে, সেখানে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্রের প্রয়োজন হবে।
হল, কটেজ ও আবাসিক এলাকার বাইরে ২৪টি স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে পুলিশ ও এপিবিএনের পাশাপাশি বিজিবিও মোতায়েন থাকবে। ভোটের দিন বহিরাগত কেউ যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড়, শহীদ মিনার মোড়, প্রীতিলতা হল মোড়, জীব বিজ্ঞান অনুষদ ভবন ও গোডাউন এলাকায় এ পাঁচটি স্থানে কার্ডধারী শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট লেইন করা হয়েছে। এ লেইন অতিক্রম করার পর শিক্ষার্থীদের সরাসরি কেন্দ্রে প্রবেশ করতে হবে।
ভোট কেন্দ্রের পাঁচটি ভবনের জন্য একজন করে সহাকারী প্রক্টরের নেতৃত্বে শিক্ষক, নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে ৬০ সদস্যের একটি নিরাপত্তা দল থাকবে।
15 Oct 2025, 08:17 AM
সবশেষ ভোটে কী ফল হয়েছিল?
১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি ষষ্ঠ চাকসু ও হল সংসদ নির্বাচনে ৯৯টি পদের মধ্যে ৮৮টিতে জয় পায় ১২ সংগঠনের জোট সর্বদলীয় ছাত্র ঐক্য।
সেবার ভোটার ছিলেন ১০ হাজার ৫২৬ জন। চাকসুতে ২৭ পদে সেবার প্রার্থীর ছিলেন ১৫৮ জন। তখনকার ছয়টি হল সংসদের ৭২টি পদে প্রার্থী ছিলেন ৪৩৬ জন।
সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রার্থী জাতীয় ছাত্রলীগের নাজিম উদ্দিন ৪৮৩১ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের প্রার্থী হামিদ হোসেন পান ২৭৭৪ ভোট।
জিএস পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সভাপতি আজিম উদ্দিন আহমদ ৪৯৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের মানছুর আহমদ পেয়েছিলেন ২৬২৫ ভোট।
এজিএস পদে ছাত্রদল নেতা মাহবুবের রহমান শামীম ৪৯৯১ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান পেয়েছিলেন ২৬২০ ভোট।
15 Oct 2025, 08:15 AM
ভোট তথ্য
- চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৩২৯ এবং ছাত্র ভোট ১৬ হাজার ১৮৭।
- চাকসু ছাড়াও ১৪ টি হল ও একটি হোস্টেলে নির্বাচন হচ্ছে।
- প্রতিটি শিক্ষার্থী চাকসুতে (কেন্দ্রীয় সংসদে) ২৬টি এবং হল সংসদে ১৪টি ভোট দেবেন। তবে একটি হোস্টেলের নির্বাচনে ভোট দেবে ১০টি।
- এবারে চাকসুতে ভিপি, জিএসসহ মোট ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ প্রার্থী। এর মধ্যে পুরষ প্রার্থী ৩৪৮ জন এবং নারী প্রার্থী ৪৭ জন।
- ১৪টি হল ও একটি হোস্টেলের সংসদ নির্বাচনে ২০৬ পদে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন। নয় ছাত্র হলে মোট প্রার্থী ৩৫০ জন, পাঁচ ছাত্রী হলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৩ জন।
15 Oct 2025, 08:13 AM
লাইভ শুরু
কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ আর হোস্টেল সংসদের নতুন প্রতিনিধি বেছে নিতে ৩৫ বছর পর ভোট দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ নির্বাচনের হালনাগাদ তথ্য জানতে বিডিনিউজ টোয়েন্টিফোরের লাইভ ব্লগে স্বাগত। সঙ্গে আছি রোকন রাকিব ও জাহিদুল কবির।