২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্মি করে টাকা দাবির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৩

এক ব্যক্তিকে কৌশলে ডেকে নিয়ে নগ্ন করে অশ্লীল ছবি তুলে টাকা দাবি করে চক্রটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 11:44 PM

Updated : 19 Jul 2023, 12:35 AM

জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ এক নারীসহ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে মিরপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ মহসিন।

গ্রেপ্তার তিনজন হচ্ছেন- মো. নাজমুল হোসেন (২২), মো. তানভীন মাহতাব (২৫) ও মায়া তানিয়া (২১)।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তানিয়া বিভিন্ন কৌশলে ঢাকার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে সম্পর্কের সূত্র ধরে ওই নারীর স্বামীর সঙ্গেও তানিয়ার সম্পর্ক হয়। পরে পরিকল্পনা অনুযায়ী তানিয়া ফোনে ওই নারীর স্বামীকে তার বাসায় আমন্ত্রণ জানায়। ওই ব্যক্তি সেখানে গিয়ে দেখেন নাজমুল ও মাহতাব নামে আরও দুইজন সেখানে অবস্থান করছেন।

এরপর ওই ব্যক্তিকে নগ্ন করে তানিয়ার সঙ্গে কিছু অশ্লীল ছবি তোলার পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ২০ হাজার টাকায় দফারফা হলে ওই ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান বলে জানান ওসি।

এরপর আটক ওই ব্যক্তির স্ত্রী বিষয়টি আঁচ করতে পেরে থানার সহযোগিতা চাইলে পুলিশ কৌশলে প্রথমে তানভীনকে এবং পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপর দু'জনকে গ্রেপ্তার এবং মুন্নাকে উদ্ধার করে বলে পুলিশ কর্মকর্তা মহসিন জানান।

তিনি বলেন, এ চক্র দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রতারণা করে আসছিল।