২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা পরামর্শ পুলিশের

প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা আইনশৃঙ্খল বাহিনীর অন্য নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা পরামর্শ পুলিশের

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 12:50 AM

Updated : 17 Oct 2023, 12:49 AM

নির্বিঘ্নে দুর্গা পূজা উদযাপনের জন্য পুলিশের তরফে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেওয়া পরামর্শের মধ্যে আছে-

> পূজামণ্ডপে আসা নারী-পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা রাখা;

> কোনো ব্যাগ, থলে বা পোটলা নিয়ে মণ্ডপে প্রবেশ করা থেকে বিরত থাকা;

> মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র এবং আর্চওয়ে গেট স্থাপন করা;

> প্রতিমা বিসর্জনস্থল ও মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। সেই সঙ্গে প্রয়োজনে হলে জেনারেটর, চার্জার লাইট, হ্যাজাক লাইটের ব্যবস্থা রাখা;

> নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করে তাদের আলাদা পোশাক, পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লেখা আর্মড ব্যান্ড দেওয়া;

> পূজা চলাকালে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকা;

> আজান ও নামাজের সময় মাইক ও বাদ্য বাজানো বন্ধ রাখা;

> পূজা উদযাপনকালে অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা;

> প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করা;

> শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের সময় দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের দায়িত্ব পালনে সহযোগিতা করা;

> রাতের বেলা পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করা।

তাছাড়া ফেইসবুক, ইউটিউব, টুইটার, ব্লগ কিংবা মোবাইল ফোনের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে গুজব সৃষ্টি করে বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করা যাবে-

জাতীয় জরুরি সেবা ৯৯৯, পুলিশ সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ: ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ: ০২-৫৫১০২৬৬৬, ০২-২২৩৩৮১১৮৮, ০২-৪৭১১৯৯৮৮, ০১৩২০০৩৭৮৪৫-৪৬, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিয়ন্ত্রণ কক্ষ: ০২-৪৮৯৬৩১১৭, ০১৭৭৭৭২০০২৯ এবং ফায়ার সার্ভিস সেন্ট্রাল নিয়ন্ত্রণ কক্ষ : ০২-২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩১৮১-৮২।