২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হজ করতে সস্ত্রীক সৌদি আরবে গেলেন সেনাপ্রধান

হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩ জুলাই দেশে ফিরবেন।

হজ করতে সস্ত্রীক সৌদি আরবে গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 05:30 PM

Updated : 23 Jun 2023, 05:30 PM

হজ করতে সৌদি আরবে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সৌদি সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি সস্ত্রীক সৌদি আরবে গেছেন বলে শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিন দুপুরে সেনাবাহিনী প্রধান সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে একজন কর্মকর্তা জানান।

হজ পালন শেষে সেনাপ্রধান আগামী ৩ জুলাই দেশে ফিরবেন।

যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজের কার্যক্রম সম্পাদন করতে পারেন, সেজন্য সবার দোয়া চেয়েছেন সেনাবাহিনী প্রধান।