২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়ার ইঙ্গিত

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 02:40 PM

Updated : 18 Dec 2023, 02:40 PM

উত্তরের জনপদ তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও দেশে শীতের দাপট কিছুটা কমে আসার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সবচেয়ে দক্ষিণের উপজেলা টেকনাফের ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে আবহাওয়া পরিস্থিতিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে অনুযায়ী পঞ্চগড়সহ উত্তরের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

তবে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা গত কয়েকদিন ধরেই কমছে। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী দুইদিন দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, নদী অববাহিকার কোথাও কোথাও দেখা যেতে পারে ঘন কুয়াশা।

আগামী পাঁচ দিন দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।