শীতের খপ্পরে পড়ে
চিত্রকর্ম: মনিরুল ইসলাম
বাতাসের পাখায় চড়ে বসন্তের আলাপ করে;
জলের ঢেউয়ে নীড়ে বাস্প ঘরে মাতে বর্ষা সুরে ;
মায়ামুগ্ধ ঋতু সমাপন গ্রীষ্মে খরতাপ জুড়ে;
শারদীয় দুর্গা দেবী মনে যদি পড়ে রাতদুপুরে।
হেমন্তে জমিনে ফসলে মিলন বিরহ বিভ্রাট;
লাল লাল নীল নীল বাতিভরা কোন সদরঘাট।
সবুজ জমিন শীতের খপ্পরে পড়ে পাতা ঝরে;
প্রকৃতির চারুবালা সব খপ্পর বাজিমাত করে।
তার সঙ্গে মিলে সে রাতের বশ্যতার অন্ধকারে;
নীল করে নীলের পরে নীলের পাখনায় কে উড়ে?
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত রূপে সে —
হৃদয়ের কথা বলিয়া বেকুল নারীবেলা ঘরে!
