ঝটপট দুধ সেমাই
মুখ মিষ্টিতে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় দুধ সেমাই।
হঠাৎ মেহমান এল কিংবা মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে!
এই অবস্থায় সহজে আর দ্রুত দুধ দিয়ে সেমাই তৈরি করে নিতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রিসিপিতে।
উপকরণ
পদ্ধতি
প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে তরল দুধ জ্বাল দিয়ে নিন।
তারপর চিনি যোগ করে নেড়েচেড়ে একটু ঘন করে গুঁড়াদুধ, দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে মিশিয়ে নিন।
অন্য একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে বাদাম ও কিশমিশ একটু ভেজে নিন।
এবার একটি পরিবেশন পাত্রে এক প্যাকেট লাচ্ছা সেমাই ঢেলে তাতে জ্বাল করা দুধ দিয়ে উপরে বাদাম কিশমিশ ছিটিয়ে পরিবেশন করুন মজাদার দুধ সেমাই।
আরও রেসিপি
