রাজশাহীতে পেট্রল বোমা ছুড়ে বিআরটিসির ২ বাসে অগ্নিসংযোগ
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
রাজশাহী মহানগরীতে বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন পেট্রল বোমা ছুড়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহ মখদুম থানার ওসি মো. আকবর আলী।
তিনি বলেন, রাত ২টা ৩০ মিনিটের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রল বোমা মারা হয়। এতে দুটি বাসে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই আগুনে দুটি বাসই পুড়ে গেছে।
ওসি বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
