১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেসিপি: জর্দা সেমাই

সেমাই দিয়ে রান্না করা যায় মজাদার জর্দা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:07 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

সাধারণত চাল দিয়ে তৈরি করা হয় মিষ্টি খাবার জর্দা।

তবে এবার না হয় ফেইসবুক-ভিত্তিক রান্নার প্রতিষ্ঠান পালা পার্বণ’য়ের স্বত্বাধিকারী ও রন্ধনশিল্পী শিউলী আক্তারের রেসিপিতে তৈরি করুন জর্দা সেমাই।

উপকরণ

•    চিকন লম্বা সেমাই ১ প্যাকেট।

•    ঘি ১/৪ কাপ।

•    চিনি ১ কাপ।

•    হালকা গরম পানি ৩-৪ কাপ।

•    গুঁড়া দুধ ১/৪ কাপ।

•    লবণ ১ চিমটি। 

•    এলচ ৩টি।

•    তেজপাতা ১টি।

•    দারুচিনি ১টি।

•    বাদাম পছন্দ মতো।

•    কিশমিশ ২ টেবিল-চামচ।

•    নারিকেল কুচি আধা কাপ।    

পদ্ধতি

সেমাইগুলো প্রথমে ভেঙে নিতে হবে। এরপর চুলায় একটি প্যানে ঘি দিতে হবে। 

ঘি গলে গেলে এতে এলাচ, দারুচিনি, তেজপাতা, বাদাম ও কিশমিশ দিয়ে হালকা ভেজে নিন। তারপর সেমাইগুলো দিয়ে অল্প আঁচে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে। 

সেমাই ভাজা হয়ে গেলে চিনি ও লবণ দিয়ে আরও দুতিন মিনিট ভেজে নিন। 

এখন এতে কুসুম গরম পানি দিয়ে হালকা নেড়েচেড়ে ঢেকে দিন। 

চার-পাঁচ মিনিট পর গুঁড়া-দুধ ও নারিকেল কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে তুলে নিন। 

ঠাণ্ডা করে পরিবেশন করুন।

আরও রেসিপি

রেসিপি: মজাদার মালাই জর্দা

গাজরের জর্দা

রেসিপি: মজাদার কালোজাম