১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হেরে গেছেন গোলাম পরওয়ার

তার চেয়ে ২ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিএনপির আলী আসগার লবি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 02:33 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

খুলনা-৫ আসনে (ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ স ম জামসেদ খোন্দকার ফলাফল ঘোষণা করেন।

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতের সাবেক এই এমপি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। তার চেয়ে ২ হাজার ৭০২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। 

বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি লবি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। 

খুলনা-২ আসনে জামায়াত প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল বিজয়ী হয়েছেন। দলের খুলনা মহানগর শাখার সেক্রেটারি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ আসনের বিএনপির সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।