২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪ গুণ বেশি ভোট পেয়ে জয়ী মাশরাফি

নড়াইল-২ আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2018, 08:41 PM

Updated : 19 Aug 2022, 03:06 PM

রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ভোট ৩৪ গুণ বেশি পেয়েছেন।  

নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রে মাশরাফি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।

রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এই ফল ঘোষণা করেন।

 

পুরনো খবর:

ভোট দিলেন মাশরাফি দম্পতি