২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঋণখেলাপি’ ফারুকের প্রার্থিতা বাতিলে আদালতে পার্থ

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফারুকের মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাই কোর্টে রিট আবেদন করেছেন ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 08:45 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

পুরনো খবর:

ঢাকা-১৭: ‘হেভিওয়েট’দের আসনে এরশাদ-নাটক

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন বেঞ্চে বিজেপি চেয়ারম্যান পার্থের আবেদন নিয়ে আংশিক শুনানি হয়েছে।

পরে বিচারকরা নির্বাচন কমিশনের আইনজীবীর উপস্থিতিতে বুধবার পুনরায় শুনানির জন্য আবেদনটি রেখে দেন।

গুলশান, বনানী, সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এবার প্রথম ভোটের লড়াইয়ে নেমেছেন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক।

বিএনপি আসনটি ছেড়ে দিয়েছে তাদের জোটসঙ্গী বিজেপির পার্থকে। ভোলার সাবেক সংসদ সদস্য পার্থ বঙ্গবন্ধুর ভাই শেখ নাসেরের ছেলে শেখ হেলালের জামাতা।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের ৫ দিন আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুকের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে গেলেন পার্থ। 

আদালতে নিজের আবেদনের পক্ষে রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে ব্যারিস্টার পার্থ নিজেই শুনানি করেন।

Image
সস্ত্রীক নির্বাচনের প্রচারে আন্দালিভ রহমান পার্থ

সস্ত্রীক নির্বাচনের প্রচারে আন্দালিভ রহমান পার্থ

কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে (ফারুক) যে ঋণ খেলাপি, এটা তো আত্মস্বীকৃত। কারণ খেলাপি ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাই কোর্টে একটি রিট আবেদন করেছিলেন।

“সেই আবেদনের মধ্যেই সে উল্লেখ করেছে সোনালী ব্যাংক তার কাছে... টাকা পাবে এবং তার বক্তব্য অনুযায়ী আমি তা দেখেছিও। ওই রিট আবেদনটিতে কোনো আদেশ হয়নি।”

ইসিতে দেওয়া ফারুকের  হলফনামার তথ্য উল্লেখ করে এই আইনজীবী বলেন, “সে বলেছে, এত সাল থেকে এত সাল পর্যন্ত আমার ঋণের পুনঃতফসিলের আবেদন করা হলেও ব্যাংক কী করেছে, আমার জানা নেই। তার মানে তিনি ঋণ খেলাপি।”

তবে ফারুকের পক্ষে ‘অর্থমন্ত্রীর দুইটা চিঠি’ আছে বলে জানান পার্থের আইনজীবী।

অন্যদিকে পার্থের বক্তব্য, ফারুক ‘ঋণখেলাপি’, যেহেতু ঋণখেলাপিরা প্রার্থী হতে পারেন না, সেহেতু ফারুকের প্রার্থিতাও বৈধ নয়।