২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির নির্দেশনার পর ফরিদপুরের এডিসি প্রত্যাহার

নির্বাচন কমিশনের নির্দেশনায় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ সাইফুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 01:43 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

জ্যেষ্ঠ সহকারী সচিব পদর্যাদার এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. লিয়াকত আলী পেয়েছেন ফরিদপুরের এডিসির দায়িত্ব।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সাইফুল হাসানের বাবা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় তাকে এডিসির পদ থেকে প্রত্যাহার করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি।

এছাড়া গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারে ইসি নির্দেশনা দিলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাকে প্রত্যাহার করা হয়নি।

এছাড়া ঢাকার রমনা, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঠাকুরগাঁও সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসিকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।

পুরনো খবর:

একজন রিটার্নিং কর্মকর্তা ও ৪ জন ওসিকে প্রত্যাহারের নির্দেশ