২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বোমা হামলায় আট সেনা নিহত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে আট সেনা নিহত হয়েছেন। সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা বোমাটি পেতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Jun 2013, 08:08 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার দক্ষিণাঞ্চলের ইয়ালার একটি গ্রামের সড়কে এই ঘটনাটি ঘটে।

আসছে রমজান মাসে সরকারের কাছে যুদ্ধবিরতির দাবি জানিয়েছিল মুসলিম বিদ্রোহীরা। কিন্তু সরকার ওই দাবি প্রত্যা্খ্যান করে। এর দুদিন পরেই হামলাটি চালানো হল।

সরকারি সেনারা একটি সেনালরিতে করে যাওয়ার সময় গ্রামের ওই সড়কটিতে ৬০ কেজির বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছে পুলিশ।

বিস্ফোরণে আরো দুজন সেনাসহ মোটরসাইকেল আরোহী দুই গ্রামবাসীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

থাইল্যান্ড একটি বৌদ্ধ প্রধান দেশ। কিন্তু দেশটির দক্ষিণাঞ্চলীয় ইয়ালা, পাত্তানি ও নারাঠিওয়াট প্রদেশ মুসলিম প্রধান। গত কয়েক দশক ধরে সরকারি শাসনের বিরুদ্ধে এই তিনটি প্রদেশে প্রতিরোধ চলছে। ২০০৪ সাল থেকে তা সহিংস বিদ্রোহের রূপ নেয়।

তখন থেকে এ পর্যন্ত ৫ হাজার ৩শ’রও বেশি মানুষ এসব সহিংসতায় নিহত হয়।

১৯০৯ সালে থাইল্যান্ডের অধীনে আসার আগ পর্যন্ত মুসলিম প্রধান এই প্রদেশ তিনটি মালয়ের মুসলিম সুলতানের অধীনে ছিল।