সিয়াটল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাইক্রোসফট কর্পোরেশন বাজারে ছাড়তে যাচ্ছে বহু-ব্যবহারবিধি সম্পন্ন 'স্মার্টফোন'। সোমাবারের প্রাথমিক বাজার পর্যালোচনায় এটি ভালো অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
অ্যাপল ও গুগল ইনকর্পোরেশনের সঙ্গে পাল্লা দিতে এটি বাজারজাত করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট।
আর এই সেলফোন শুধু বাজারজাত করার পেছনে ১০ কোটি মার্কিন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে হ্যান্ডসেট তৈরি ও নেটওয়ার্কের খরচ এবং টেলিভিশন বিজ্ঞাপনও রয়েছে।
ফোনটি দেখতে অনেকটা অ্যাপলের আইফোনের মতো এবং এটা রঙিন টাচস্ক্রিন সম্বলিত। এছাড়া হ্যান্ডসেটটি থেকে খুব সহজেই ইমেইল ও ওয়েবে ঢোকা যাবে এবং এতে গান, গেমস ও এক্সবক্স সিস্টেমও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৪৫ঘ.
bdnews24