প্রথমবারের মতো ইসরায়েলে ফালাক ২ রকেট ছুড়েছে হিজবুল্লাহ
হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ফালাক ১ রকেট ছুড়লেও এই প্রথম দেশটিতে হামলা চালাতে ফালাক ২ রকেট ব্যবহার করল।
লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে অনেকগুলো ফালাক ২ রকেট ছুড়েছে।
এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এর আগে বিভিন্ন ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ফালাক ১ রকেট ছুড়লেও এই প্রথম দেশটিতে হামলা চালাতে তারা ফালাক ২ রকেট ব্যবহার করল।
ইরানের তৈরি স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ এই রকেটের পাল্লা ১০ দশমিক ৮ কিলোমিটার। এসব রকেটের ১২০ কেজি ভরের ওয়ারহেডে ৬০ কেজি বিস্ফোরক ধরে। সিরিয়ার গৃহযুদ্ধে এই ধরনের রকেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
