১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী

আগের গতিপথ অনুযায়ী চলতি সপ্তাহের শেষদিকে রণতরীটির ভিয়েতনামের দানাংয়ে থাকার কথা ছিল।

দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী
দক্ষিণ কোরিয়ার বুসান উপকূলে ইউএসএস নিমিট্‌জের ফ্লাইট ডেকে ক্রুদের দেখা যাচ্ছে। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 02:53 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

ইসরায়েলের হামলা, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে মার্কিন এক বিমাণবাহী রণতরী দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে রওনা হয়েছে। 

সোমবার সকালে ইউএসএস নিমিট্‌জকে নতুন গন্তব্য অভিমুখে দেখা গেছে বলে জাহাজের গতিপথে নজর রাখা ওয়েবসাইট মেরিন ট্রাফিকে দেওয়া তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আগের গতিপথ অনুযায়ী চলতি সপ্তাহের শেষদিকে রণতরীটির ভিয়েতনামের দানাংয়ে থাকার কথা ছিল, শুক্রবার তাকে সেখানে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হতো। 

এখন সে আয়োজন বাতিল হয়েছে বলে এক কূটনীতিকসহ ‍দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। 

‘হঠাৎ উদ্ভূত এক জরুরি অপারেশনাল প্রয়োজনে’ রণতরীটির দানাং যাত্রা বাতিল হয়েছে বলে হ্যানয়ের মার্কিন দূতাবাস বলেছে, জানিয়েছে একটি সূত্র। 

এ প্রসঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও রয়টার্স তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পায়নি।

ইউএসএস নিমিট্‌জের নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের বহর কয়েকদিন আগেও দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে, যাকে ‘ইন্দো-প্যাসিফিকে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ’ বলছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বহরের কমান্ডারের ওয়েবসাইট। 

সোমবার সকালে একে পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হতে দেখা গেছে বলে মেরিন ট্রাফিকের তথ্য বলছে। 

ইসরায়েল-ইরান চুক্তিতে পৌঁছাতে পারবেআশা ট্রাম্পের

খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় ভিটো ট্রাম্পের

ট্রাম্পের সঙ্গে 'পুরো সমন্বয়করেই সব হচ্ছেদাবি নেতানিয়াহুর

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপইরানে ইসরায়েলের হামলার নিন্দা