১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলে ‘আবার সচল’ নাসার হেলিকপ্টার ইনজেনুইটি’

পৃথিবী ও মঙ্গরের মধ্যে সূর্য চলে আসায় নাসার কন্ট্রোল রুমের সঙ্গে হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে এর কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় নাসা।

মঙ্গলে ‘আবার সচল’ নাসার হেলিকপ্টার ইনজেনুইটি’

ছবি: নাসা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2023, 07:45 PM

Updated : 05 Dec 2023, 07:44 PM

প্রায় এক মাস পর পৃথিবীর সঙ্গে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আবারও মঙ্গলের আকাশে উড়তে শুরু করেছে নাসার হেলিকপ্টার ‘ইনজেনুইটি’।

ড্রোন-সদৃশ বাহনটি ৩৯৩ মিটার ওড়ার পাশাপাশি দুই মিনিটের বেশি সময় ধরে শূন্যে অবস্থান করেছে, এতদিন মঙ্গল পৃষ্ঠে পড়ে থাকায় কোনো ধরনের ত্রুটি বা জটিলতার চিহ্ন পাওয়া যায়নি।

সেইসঙ্গে ১১ দশমিক নয় মিটার উচ্চতায় হেলিকপ্টারটি ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার গতি তুলতে পেরেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে হেলিকপ্টারের ৬৭তম উড্ডয়নের খবর প্রকাশ করেছে ইনজেনুইটি পরিচালনাকারী নাসার জেট ‘প্রোপালসন ল্যাবরেটরি’।

পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে সূর্য এসে পড়ায় নাসার কন্ট্রোল রুমের সঙ্গে হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ফলে এর কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় নাসা।

প্রতি দুই বছর পরপর ‘সোলার কনজাংশন’ বা পৃথিবী ও মঙ্গলের মাঝে সূর্যের একই সরলরেখায় চলে আসার বিষয়টি ঘটে। এ সৌর ঘটনার কারণে দ্বিতীয়বারের মত নাসার মঙ্গল অভিযানে ব্যাঘাত ঘটল।

এর আগে মঙ্গলে পৌঁছানো নাসার রোভার ‘কিউরিসিটি’ ও তিনটি কৃত্রিম স্যাটেলাইট কার্যক্রমও একই কারণে একাধিকবার বন্ধ হয়েছিল।