২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎক্ষেপণচেষ্টা বাতিল হল স্টারশিপের

৩৩টি শক্তিশালী র‍্যাপ্টর ইঞ্জিনওয়ালা বিশ্বের এই সর্ববৃহৎ মহাকাশযানটির ২০২৫ সালের মধ্য নাসার তিন নভোচারী কে নিয়ে চাঁদে অভিযানের কথা রয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2023, 09:54 PM

Updated : 17 Apr 2023, 09:54 PM

বুস্টার প্রেশারাইজেশন জটিলতায় আর মহাশূন্যমুখে রওনা হলো না ইলন মাস্কের স্টারশিপ। লাইভ ব্রডকাস্ট চলাকালে জানানো হয় বহুল প্রতীক্ষিত উৎক্ষেপণ আজকে ‘বাতিল’ করা হয়েছে।

স্পেসএক্স-এর তৈরি এবং যাবত কালের  সর্ববৃহৎ মহাকাশযান স্টারশিপের এই উৎক্ষেপণচেষ্টা নিয়ে আগ্রহ ছিল ব্যক্তি, সংবাদমাধ্যমসহ বিভিন্ন মহলের।

ব্যক্তিমালিকানাধীন এই মহাকাশ গবেষণা কোম্পানিটির তৈরি রকেটটির উচ্চতা তিনশ ৯৪ ফিট যা স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও ৯০ ফিট বেশি উঁচু। টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় মহাকাশমুখে রওনা হওয়ার কথা ছিলো এটির।

মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র‍্যাপ্টর ইঞ্জিন রয়েছে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্য নাসার তিন নভোচারী নিয়ে এর চাঁদে অভিযানের কথা রয়েছে।

ইলন মাস্ক অবশ্য নিউইয়র্ক টাইমসের কাছে আগেই বলেছিলেন, তিনি এই উৎক্ষেপণচেষ্টা থেকে বেশি কিছু আশা করছেন না।

“উৎক্ষেপণকালে যদি লঞ্চপ্যাডটি ধ্বংস হয়ে না যায় তাহলেই আমি একে সফল বলে ধরে নেব।” - বলেছিলেন তিনি।

জটিলতা অনুসন্ধান করে আগামী সপ্তাহেই ফের চেষ্টা চালানোর কথা রয়েছে।