Published : 06 Sep 2016, 09:34 PM
মূলত এই অ্যাপটি তৈরি করা হয়েছিল, যাতে নারীরা তাদের পরবর্তী ঋতুঃস্রাব চক্র কখন হবে তা জেনে নিতে পারেন। কিন্তু এখন এই অ্যাপটি পুরুষরাও নারী সহকর্মীদের ঋতুঃস্রাবের সময়সীমা জানার জন্য ব্যবহার করছেন, যা অনেকের জন্য অস্বস্তিকর-ই বটে।
'আইএমএম্যান' আর 'ইউপিএমএস'-এর মতো অ্যাপগুলো কর্মক্ষেত্রে নারী সহকর্মী আর সঙ্গিনীর ঋতুঃস্রাব চক্র শনাক্তে পুরুষদের উৎসাহিত করছে। অ্যাপগুলো ব্যবহার করে নারীদের পিএমএস (ঋতুঃস্রাবের আগে এক-দুই সপ্তাহ আগে প্রকাশিত মানসিক আর শারীরিক উপসর্গ যেমন-দুর্বলতা, বিরক্তি আর মানসিক অবস্থার দ্রুত পরিবর্তন) এড়ানো সম্ভব বলে দাবি করেছেন অ্যাপ নির্মাতারা।
তা ছাড়াও আরেকটি অ্যাপ ছিল 'পিএমএস বাডি' যা দাবি করেছিল এটি 'সম্পর্ক সংরক্ষণে' সাহায্য করে। অ্যাপটি এখন আর সহজলভ্য নয়।
ব্রিটিশ ট্যবলয়েড মিরর জানিয়েছে, এক নারী দাবি করেন, কথা কাটাকাটির পর কর্মক্ষেত্রের পুরুষ সহকর্মীরা তার ঋতুঃস্রাব চক্র শনাক্ত করা শুরু করেছে। "তারা পিএমএস সময় আমার থেকে দূরে থাকার চেষ্টা করে কারণ ওই সময় আমি দ্রুত রেগে যাই"- হেসে বলেন তিনি।