১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

১০ বছরেই আসবে ‘এজিআই’ প্রযুক্তি: সফটব্যাংক সিইও

‘আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স’ নামের নতুন এক ধারণার কথাও বলেন সন। তার দাবি, এর বুদ্ধিমত্তা হবে মানুষের চেয়ে ১০ হাজার গুণ বেশি।

১০ বছরেই আসবে ‘এজিআই’ প্রযুক্তি: সফটব্যাংক সিইও

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 06:29 PM

Updated : 05 Oct 2023, 06:38 PM

প্রযুক্তিবিশ্বে অন্যতম শীর্ষ কোম্পানি সফটব্যাংকের সিইও মাসাইয়োশি সনের মতে, ১০ বছরের মধ্যেই আগমন ঘটতে পারে মানুষের চেয়ে বুদ্ধিমান ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই)’ প্রযুক্তির।

কর্পোরেট সম্মেলন ‘সফটব্যাংক ওয়ার্ল্ড’-এ সন বলেন, তার বিশ্বাস, এজিআই প্রযুক্তি মানুষের বুদ্ধিমত্তার চেয়ে ১০ গুণ উন্নত হবে। তিনি আরও বলেন, এরইমধ্যে কিছু ক্ষেত্রে মানব বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে গেছে জেনারেটিভ এআই প্রযুক্তির দ্রুত বিকাশ।

“মানুষ বানিয়েছে বলে এআই তাদের চেয়ে বুদ্ধিমান হতে পারে না, এমন ধারণা ভুল।” --বলেন তিনি।

“এআই এখন নিজেই শিখছে, প্রশিক্ষণ নিচ্ছে ও কাজ করছে, ঠিক মানুষের মতো।”

সম্মেলনে ‘আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স’ নামের নতুন এক ধারণার কথাও বলেন সন। তার দাবি, এমন প্রযুক্তি আসতে পারে আগামী ২০ বছরের মধ্যে, যার বুদ্ধিমত্তা হবে মানুষের চেয়ে ১০ হাজার গুণ বেশি।

এ প্রতিবেদনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ফেইসবুক পেইজে প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে।

https://www.facebook.com/tech.bdnews24/posts/pfbid02KwSwQ79KiAWqDfZRgfzP5ZJrVbUQdxv1AsL8xdmuwfW1EZecGu2Pd8juZUpFX9z5l