Published : 09 Jun 2026, 03:07 PM
চীনা প্রযুক্তি ব্র্যান্ড শাওমি বাংলাদেশের বাজারে নিয়ে এল তাদের রেডমি প্যাড টু।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ডিভাইস ব্যবহারকারীর জন্য ‘স্মুথ ভিউইং, সহজ বহনযোগ্যতা ও প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা’ নিশ্চিত করবে।
শিক্ষার্থী, ইয়াং প্রোফেশনালস, গেমার, কন্টেন্ট স্ট্রিমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য ‘সাশ্রয়ী মূল্যে’ প্রিমিয়াম ফিচারসহ ট্যাবলেটটি আনার কথা বলছে শাওমি।
৯ দশমিক ৭ ইঞ্চির ডিভাইসটিতে টু কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে।
শাওমি বলছে, ট্যাবলেটটিতে ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা দিনের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করবে।
এছাড়া, দীর্ঘসময় ধরে চোখের জন্য স্বস্তিদায়ক ব্যবহার নিশ্চিত করতে ডিভাইসটিতে টিইউভি রেইনল্যান্ড-সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
রেডমি প্যাড টুতে রয়েছে স্ন্যাপড্রাগন সিক্সএস ফোরজি সেকেন্ড জেনারেশন প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩, যা ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা নিশ্চিত করবে।
পাশাপাশি, ট্যাবলেটটির ইন্টারকানেক্টিভিটি ফিচার শাওমির অন্যান্য ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা আরও সাবলীল করবে বলে কোম্পানির ভাষ্য।
বাইরে ব্যস্ত থাকেন এমন ব্যবহারকারীদের সারাদিন নিশ্চিন্ত রাখতে রেডমি প্যাড টুতে ৭ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বড় ব্যাটারি থাকার পরও এই প্যাড হালকা-পাতলা ও সহজে বহনযোগ্য।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আমাদের বিশ্বাস, অনবদ্য ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ও অনন্য অভিজ্ঞতা দিতে সক্ষম রেডমি প্যাড টু কিছু শেখা, কাজ করা বা বিনোদনের ক্ষেত্রে একটি আদর্শ ডিভাইস হয়ে উঠবে।”
গ্রাফাইট গ্রে ও সিলভার দুইটি রঙে নিয়ে আসা হয়েছে রেডমি প্যাড টু। ভিন্ন ভিন্ন কানেক্টিভিটির চাহিদা পূরণে ওয়াইফাই ও ওয়াইফাই + সেলুলার দুটি ভার্সনেই ডিভাইসটি পাওয়া যাচ্ছে।
রেডমি প্যাড টু ৯.৭ ইঞ্চি ফোরজির (৪ + ১২৮) দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। আর রেডমি প্যাড টু ৯.৭ ইঞ্চির (৪ + ১২৮) দাম ২১ হাজার ৯৯৯ টাকা।
ডিভাইস দুটি শাওমি বাংলাদেশের সকল অনুমোদিত স্টোরে ৮ জুন থেকে পাওয়া যাচ্ছে।