Published : 09 Jun 2026, 06:23 PM
ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে ‘গোল্ডেন গোল অফার’ ক্যাম্পেইন শুরু করেছে সনির বাংলাদেশ পরিবেশক স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড।
সোমবার থেকে এই ক্যাম্পেইন ২৬ জুলাই পর্যন্ত চলবে বলে স্মার্ট টেকনোলজিস্ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা সনি, স্মার্ট, হায়ার, শার্প আর শাওমির মত ব্র্যান্ডের টেলিভিশন, সাউন্ড সিস্টেম, হেডফোন, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর কেনার কেনার ক্ষেত্রে ‘বিশেষ মূল্য সুবিধা’ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট পণ্য কিনলেই ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেটি ঘষলে রয়েছে ফিফা বিশ্বকাপের প্রিয় দলের জার্সি, ফুটবল, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক ও এয়ার কুলারের মত বিভিন্ন উপহার।
পাশাপাশি সনি ব্রাভিয়ার ৫০ ইঞ্চি বা তার চেয়ে বড় সাইজের টেলিভিশন কিনলেই ক্রেতারা স্টক থাকা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে একটি সনি ব্রাভিয়া জার্সি উপহার পাবেন। ৬৫ ইঞ্চি বা এর চেয়ে বড় মডেলের প্রিমিয়াম সনি টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা প্রতি সপ্তাহের ‘বিশেষ লাকি ড্রতে’ অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সনি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই ড্রয়ের বিজয়ীরা পাবেন আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি, কাস্টম ক্যাপ এবং বক্সসহ ফিফা বিশ্বকাপ ট্রেনিং বল। এজন্য সনি-স্মার্ট ইতোমধ্যে তাদের আউটলেটগুলোতে কিউআর-কোড রেজিস্ট্রেশন হাব এবং ব্র্যান্ডিংয়ের কাজ শুরু করেছে।
ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে সোমবার ঢাকায় স্মার্ট টেকনোলজিসের প্রধান শোরুম ও করপোরেট অফিসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক ক্যাম্পেইন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিং, স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) এর মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেইনার কেসি ও বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।