Published : 09 Jun 2026, 09:41 PM
নারীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন সঞ্চয় স্কিম চালু করেছে মিডল্যান্ড ব্যাংক।
মঙ্গলবারের ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্কিমগুলোতে রয়েছে সাশ্রয়ী মাসিক কিস্তি এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা।
নতুন সঞ্চয় স্কিমগুলো হল—নারী সুরক্ষা ডিপিএস, ডিজিটাল নারী সুরক্ষা ডিপিএস, সালাম মুদারাবা নারী সুরক্ষা ডিপিএস ও সালাম ডিজিটাল মুদারাবা নারী সুরক্ষা ডিপিএস।
সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮০তম সভায় আনুষ্ঠানিকভাবে স্কিমগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নতুন সঞ্চয়পণ্যগুলোর প্ল্যাকার্ড উন্মোচন করা হয়।
নতুন চালু হওয়া এই সঞ্চয় স্কিমগুলো নারীদের নিয়মিত সঞ্চয়ে উৎসাহিত করার পাশাপাশি সহজলভ্য মাসিক জমার মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
আর ডিজিটাল সংস্করণগুলো গ্রাহকদের ঘরে বসেই হিসাব খোলা ও পরিচালনার সুবিধা দেবে, যা ব্যাংকিং সেবাকে আরও সহজ ও ঝামেলামুক্ত করবে।
অন্যদিকে, ইসলামী ব্যাংকিং সেবা প্রত্যাশীদের জন্য সালাম মুদারাবা স্কিমগুলো শরিয়াহভিত্তিক সঞ্চয়ের সুযোগ নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডল্যান্ড ব্যাংক এসব স্কিমের মাধ্যমে নারীদের আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করার পাশাপাশি প্রচলিত ও ইসলামী—উভয় ব্যাংকিং প্ল্যাটফর্মে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখতে চায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী; যিনি বোর্ড সভাতেও সভাপতিত্ব করেন।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান, পরিচালক আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান, এ.কে.এম. বদিউল আলম, মোহাম্মদ জামাল উল্লাহ, মোহাম্মদ হেলাল মিয়া, হাফিজুর রহমান সরকার, শাহনাজ পারভীন ও স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন সভায়।