পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বাড়লেও লেনদেন কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৪ পয়েন্টে উঠে।
আগের দিনের চেয়ে লেনদেন এক দশমিক ৫১ শতাংশ কমে ৩০৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।
আগের দিনের চেয়ে লেনদেন ৩ দশমিক ৩১ শতাংশ কমে ২২ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।
