দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা শেষ হলো স্পেনের। মাঠে অসাধারণ পারফরম্যান্সে গতবারের চ্যাম্পিয়নদের পুরোপুরি কোণঠাসা করে রেখে, বিশ্ব জয়ের উৎসবে মাতল লুইস দে লা ফুয়েন্তের দল এবং তাদের সমর্থকরা। আরেক পাশে হতাশায় নুইয়ে পড়ল মেসির ও তার দল। টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে এসে স্বপ্ন ভঙ্গের হতাশায় পুড়ল তারা। ছবি: রয়টার্স