মাঠে প্রিয় তারকার হতাশা, প্রিয় দলের ব্যর্থতা ছুঁয়ে গেল সারা বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের। স্পেনের বিপক্ষে ভীষণ সাদামাটা পারফরম্যান্সে বিশ্বকাপের ট্রফি ধরে রাখার আশা শেষ হয়ে গেল লাতিন আমেরিকার দলটির। খুব কাছে এসে স্বপ্নভঙ্গের কষ্টে লিওনেল মেসির চোখ থেকে অশ্রু ঝরল। চোখ ভিজে উঠল তার ভক্তদেরও; নিউ জার্সির মেটলাইফ থেকে শুরু করে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, বুয়েন্স এইরেস থেকে রিও দে জেনেইরোর কোপাকাবানা বিচ, চীনের বেইজিং থেকে ঢাকার অগনিত মানুষের। ছবি: রয়টার্স