জাতীয় দলের হয়ে আগে কখনও গোল না পাওয়া ইয়োভো লুকিচের হেডে জয়ের আশা জাগল বসনিয়া-হার্জেগোভিনা শিবিরে। তবে হাল ছাড়ল না কানাডা। ঘরের মাঠে বিপুল সমর্থনে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। বদলি নেমেই দলকে হারের শঙ্কা থেকে টেনে তুললেন কাইল ল্যারিন। বিশ্বকাপে প্রথম এক প্রাপ্তির আনন্দে ভাসল স্বাগতিক দলটি, পেল প্রথম পয়েন্টের স্বাদ। ছবি: রয়টার্স