আত্মবিশ্বাসী শুরুর ফাঁকে সাদিলেকের নৈপুণ্যে এগিয়েও গেল চেকিয়া। দলটি ইতিবাচক পারফর্ম করল দ্বিতীয়ার্ধেও। তবে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মোকোয়েনার গোলে পয়েন্ট ভাগাভাগি করল দক্ষিণ আফ্রিকা। তাতে দুই দলেরই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা কম হলেও, বেঁচে থাকল। ছবি: রয়টার্স