Published : 26 Jun 2026, 07:16 PM
প্রতিটি ম্যাচ ইরাকের জন্য একটি সুযোগ। ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ইরাক। তাতে হতাশ নন কোচ গ্রাহাম আর্নল্ড। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে সেনেগালের মুখোমুখি হতে চান তিনি।
শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় টরন্টোয় সেনেগালের বিপক্ষে খেলবে ইরাক।
আর্নল্ড বলেছেন ফ্রান্স ও নরওয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া শিক্ষা সেনেগালের বিপক্ষে কাজে লাগাতে চান তারা।
“বিশ্বকাপে কখনও পয়েন্ট পায়নি ইরাক। আমরা ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামব।”
ছয় সপ্তাহের মধ্যে ইরাক দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হবে আর্নল্ডের। এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। বিশ্বকাপ শেষে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা বলেছেন তিনি।
‘আই’ গ্রুপে সবার নিচে আছে ইরাক। বিশ্বকাপে এটা সবচেয়ে কঠিন গ্রুপের একটি।