২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোল উৎসবে প্রস্তুতি সারল বেলজিয়াম

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম‍্যাচে তিউনিসিয়াকে ৫-০ গোলে হারাল রুদি গার্সিয়ার দল।

গোল উৎসবে প্রস্তুতি সারল বেলজিয়াম
সাম্প্রতিক সময়ে আরও একবার প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠাল বেলজিয়াম। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 09:31 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

শেষটা বুঝি এর চেয়ে ভালো হতে পারত না বেলজিয়ামের। গোল উৎসব দিয়ে প্রস্তুতির ইতি টানল তারা। ব্রাসেলসে ১০ জনের তিউনিসিয়াকে স্রেফ উড়িয়ে দিল রুদি গার্সিয়ার দল। 

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম‍্যাচে ৫-০ গোলে জিতেছে বেলজিয়াম। 

৬২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিউনিসিয়ার ইসমায়েল ঘারবি। 

২৮তম মিনিটে লেয়ান্ড্রো ট্রসাডের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। প্রথমার্ধে এই একটি গোলই করতে পারে স্বাগতিকরা। 

৫৩তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন শার্লে ডে কেটলারে। ৬৫তম মিনিটে জালের দেখা পান অভিজ্ঞ প্লেমেকার কেভিন ডে ব্রুইনে। 

৮৫তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ান ডোডি লুকেবাকিয়ো। দুই মিনিট পর বড় জয় নিশ্চিত করেন মিডফিল্ডার নিকোলা রাসকাঁ। 

সবশেষ পাঁচ ম‍্যাচ ২০ গোল করল বেলজিয়াম। তিনবার করল পাঁচ বা এর বেশি গোল!

আগামী ১৫ জুন মিশরের বিপক্ষে ম‍্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অন‍্য দুই প্রতিপক্ষে ইরান ও নিউ জিল‍্যান্ড। 

টানা দুই ম‍্যাচ হেরে বিশ্বকাপ খেলতে যাচ্ছে তিউনিসিয়া। আগামী ১৫ জুন সুইডেনের বিপক্ষে ম‍্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে আফ্রিকার দেশটি। ‘এফ’ গ্রুপে তাদের অন‍্য দুই প্রতিপক্ষ সুইডেন ও জাপান।