Published : 28 Jun 2026, 03:15 PM
লিওনেল মেসি মাঠে থাকলে হয়তো এই সুযোগ পেতেন না লাউতারো মার্তিনেস ও শিওভানি লো সোলসো। অধিনায়কের অনুপস্থিতিতে পাওয়া সুযোগ কাজে লাগালেন তারা। বিশ্বকাপে তাদের প্রথম গোলে খুশি কোন লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় রোববার সকালে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আগেই নকআউট ও শীর্ষস্থান নিশ্চিত করা আর্জেন্টিনা।
ফ্রি কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লো সোলসো। মেসি মাঠে থাকলে সাধারণত এখান থেকে ফ্রি কিক তিনিই নেন।
পরে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস। গত আসরেও খেলা অভিজ্ঞ স্ট্রাইকারের বিশ্বকাপে এটাই প্রথম গোল। মেসি থাকলে পেনাল্টিতে শট তিনিই নেন।
ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, সতীর্থদের খেলার সুযোগ দিতেই জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচ খেলেননি মেসি। সুযোগ মার্তিনসে, লো সোলসোরা কাজে লাগাতে পারায় খুশি আর্জেন্টিনা কোচ।
“শিওভানি লো সোলসো চোটের জন্য গতবার বিশ্বকাপে খেলতে পারেনি। আর লাউতারো এর আগে গোল করতে পারেনি। আর লিও পরে গোল করল। আমি খুশি।”
টানা তিন জয়ে গ্রুপের শীর্ষে থাকাকে বড় করে দেখছেন মিডফিল্ডার থিয়াগো আলমাদা।
“আমরা নয় পয়েন্ট পেয়েছি। শীর্ষে থেকে শেষ করতে পেরেছি, যেটা চেয়েছিলাম। এটা মোটেও সহজ ছিল না। এখন সময় বিশ্রাম নেওয়ার এবং কেইপ ভার্ডের বিপক্ষে পরের ম্যাচ নিয়ে ভাবার।”
মায়ামিতে আগামী শনিবার শেষ বত্রিশের ম্যাচে কেইপ ভার্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।