২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বপ্ন পূরণে’ আতলেতিকো ছাড়তে চান আলাভারেস

আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে দলে টানতে রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও পিএসজির আগ্রহের খবর এসেছে গণমাধ্যমে।

‘স্বপ্ন পূরণে’ আতলেতিকো ছাড়তে চান আলাভারেস
আর্জেন্টিনা স্ট্রাইকার হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 03:32 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

বিশ্বকাপ খেলতে এসে ক্লাব ক্যারিয়ার নিয়েও কথা বললেন হুলিয়ান আলভারেস! ‘স্বপ্ন পূরণের’ জন্য আর্জেন্টিনার এই ফরোয়ার্ড বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদকে বিদায় বলতে চান। খুঁজে নিতে চান নতুন ঠিকানা।

গণমাধ্যমে আসা খবর, আলভারেসকে দলে টানতে আগ্রহী লা লিগার দুই সফল ক্লাব রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এছাড়া, লিগ আঁর চ্যাম্পিয়ন পিএসজিও নাকি দলে পেতে চায় ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

অস্ট্রিয়াকে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পর, ক্লাব ক্যারিয়ার নিয়ে কথা বলেন আলভারেস। ম্যাচটি লিওনেল মেসির জোড়া গোলে ২-০ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।

“আমি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, তাদের সঙ্গেই বলেছি। সবার জন্য, সবচেয়ে ভালো বিষয় হচ্ছে দলবদল এবং আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।”

“এ বিষয়গুলো নিয়ে কথা বলার সময় এটা নয়, কিন্তু আমি এটা লুকাতেও পারি না। কেননা, আমি চেষ্টা করি সৎ থাকার।”

সপ্তাহ খানেক আগে, গণমাধ্যমে খবর এসেছিল, আলভারেসের জন্য রেয়ালের দেওয়া ১৫ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আতলেতিকো। 

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিকে থেকে ২০২৪ সালে আতলেতিকোয় যোগ দেন আলভারেস। সেসময় চুক্তির আর্থিক অঙ্ক সাড়ে ৯ কোটি ইউরো বলে জানিয়েছিল গণমাধ্যম।

ক্লাব ছাড়ার ইস্যুর সমাধান নিয়ে অবশ্য অনিশ্চিত আলভারেস। গোঁড়ালির চোট কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড বর্তমানে ব্যস্ত রয়েছেন বিশ্বকাপ নিয়ে। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে আলভারেস খেলেছেন বদলি হিসেবে। উত্তর আমেরিকা বিশ্বকাপে এখনও জালের দেখা পাননি তিনি।