১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বৈরি আবহাওয়ায় ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ পেছাল এক ঘন্টা

এই প্রথম নকআউট পর্বের কোনো ম্যাচে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়ল।

বৈরি আবহাওয়ায় ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ পেছাল এক ঘন্টা
ম্যাচ শুরুর অপেক্ষায় হাজারো দর্শক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 06:58 AM

Updated : 19 Sep 2026, 02:24 PM

বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে ইংল্যান্ড ও মেক্সিকো ম্যাচে। শেষ ষোলোর ম্যাচটি এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে (এখনকার মেক্সিকো সিটি স্টেডিয়াম) ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ৬ জুলাই ৬টায় (এএম), আর স্থানীয় সময় ৫ জুলাই ৬টায় (পিএম)।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দিনের বেলায় মেক্সিকো সিটিতে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আসতেকা স্টেডিয়ামে বজ্রপাতের খবর পাওয়া গেছে।

নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে সবশেষ বজ্রপাত শনাক্তের পর ৩০ মিনিট অতিবাহিত না হওয়া পর্যন্ত খেলা শুরু করা যাবে না।

চলতি বিশ্বকাপে এই প্রথম নকআউট পর্বের কোনো ম্যাচে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়ল। এর আগে ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বে ফ্রান্স ও ইরাকের ম্যাচের বিরতির সময় ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে পুনরায় খেলা শুরু হতে দুই ঘন্টার বেশি দেরি হয়েছিল।