২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে এর আগে মুখোমুখি হয়নি এই দুই দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2022, 09:01 PM

Updated : 01 Dec 2022, 09:01 PM

আট বছর পর বিশ্ব সেরার মঞ্চে ফেরা নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে যাচ্ছে। এবারই প্রথম বিশ্বকাপে একে অন্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে দল দুটি। 

দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী শনিবার মাঠে গড়াবে শেষ ষোলোর ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। 

তার আগে দেখে নেওয়া যাক দুই দলের কিছু পরিসংখ্যান। 

* নেদারল্যান্ডস এখনও পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে খেলেছে তিনবার- ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০। চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও।   

* ডাচরা শেষ ষোলোয় উঠেছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। সেনেগাল ও কাতারকে ২-০ গোলে হারানো দলটি ১-১ ড্র করে একুয়েডরের সঙ্গে।  

* এক বছর পিছিয়ে গত বছর অনুষ্ঠিত ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় চেক রিপাবলিকের কাছে হারের পর থেকে টানা ১৮ ম্যাচ অপরাজিত আছে নেদারল্যান্ডস। 

* গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের তিন ম্যাচেই একটি করে গোল করেছেন কোডি হাকপো। দেশটির চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোলের কীর্তি গড়েছেন তিনি। প্রথম তিন জন হলেন ইয়োহান নিশকেন্স (১৯৭৪), ডেনিস বার্গকাম্প (১৯৯৪) ও ভেসলি স্নেইডার (২০১০)। 

* 'বি' গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড ও ওয়েলসের সঙ্গে ড্র করা দলটি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইরানকে হারায় ১-০ গোলে। 

* যুক্তরাষ্ট্রের স্কোয়াডে এবারের আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে কেবল ডিফেন্ডার ডিআন্ড্রে ইয়াডলিনের। 

* এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস পাঁচবার মুখোমুখি হয়েছে। চার বার জিতেছে ডাচরা। ২০১৫ সালে দুই দলের সবশেষ সাক্ষাতে সালে যুক্তরাষ্ট্র জিতেছিল ৪-৩ গোলে।