১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সাফ সেমিফাইনাল: দর্শকদের ‘পর্যাপ্ত সময় নিয়ে’ স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির

গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের খেলা দেখতে স্টেডিয়ামে বিপুল দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে, বলছে পুলিশ।

সাফ সেমিফাইনাল: দর্শকদের ‘পর্যাপ্ত সময় নিয়ে’ স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার রাতে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে বিকালে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 10:11 PM

Updated : 13 Nov 2026, 10:11 PM

ঢাকায় জাতীয় স্টেডিয়ামে শনিবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পরপর দুটি সেমিফাইনাল খেলা দেখতে দর্শকদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, “গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামে বিপুল দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের গেইট দুপুর দেড়টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে।

“তাই যানজট এড়াতে ও নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।”

শনিবার বিকাল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। চ্যাম্পিয়নশিপ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা এর আগে পুলিশের তরফে বলা হয়েছে।