কাতার বিশ্বকাপ: দোহায় উৎসবমুখর পরিবেশ
দিন পেরিয়ে এখন চলছে ঘণ্টার হিসাব। রোববার পর্দা উঠবে বিশ্বকাপের ২২তম আসরের। আগের দিন দোহার আল বিদদা পার্ক পরিণত হয়েছে বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের মিলন মেলায়। সেখানে চলছে ফিফা ‘ফ্যান ফেস্টিভ্যাল।’ ছবি: রয়টার্স।
Published : 19 Nov 2022, 11:01 PM
আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। শনিবার অনুশীলনে দলটির অধিনায়ক লিওনেল মেসি।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একুয়েডরের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে কাতার। আগের দিন প্রস্তুতি সারছেন স্বাগতিকদের খেলোয়াড়রা।
বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ বৃহস্পতিবার, ঘানার বিপক্ষে। শনিবার দলের অনুশীলন পর্যবেক্ষণ করছেন কোচ ফের্নান্দো সান্তোস।