২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেসুসের হাঁটুতে অস্ত্রোপচার

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কবে মাঠে ফিরবেন, তা জানায়নি তার ক্লাব আর্সেনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2022, 04:45 AM

Updated : 07 Dec 2022, 04:50 AM

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের হাঁটুতে অস্ত্রোপচার সফল হয়েছে।

বিবৃতি দিয়ে মঙ্গলবার বিষয়টি জানায় তার ক্লাব আর্সেনাল। কবে তিনি মাঠে ফিরতে পারেন, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

“গাবি (গাব্রিয়েল জেসুস) এখন তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে। ক্লাবের সবাই গাবির পাশে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে মাঠে ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করবে।”

কাতার বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন জেসুস। ৬৪তম মিনিটে হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার। এরপর ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি।

গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দেন জেসুস। বিশ্বকাপ বিরতির আগে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে পাঁচ গোল করেন তিনি।